Lionel Messi: মেসি ম্যাজিক অব্যাহত, লিগস কাপের শেষ চারে ইন্টার মায়ামি

মেসি ম্যাজিক অব্যাহত ইন্টার মায়ামিতে। ম্যাজিশিয়ানের জাদুকাঠির ছোঁয়ায় যেন এক লহমায় বদলে গিয়েছে মেজর লিগ সকারের দলটি। যে ক্লাব ব্যর্থতার আধরে তলিয়ে গিয়েছিল, মেসির আগমনে এখন তাঁরাই সাফল্যের আলোয় ঝলম‌ ল করছে, স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার।

শনিবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসিকে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ম্যাচের ফল ৪-০। গোল করে এবং করিয়ে মায়ামিতে ফের নায়ক মেসি। লিগস কাপের সেমিফাইনালে পৌঁছানো ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম বড় সাফল্য।

messi

মেসি আসার আগে টানা ১১ ম্যাচ জয়বিহীন ছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স-এ এখনও এই দলটি রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তবে মেসি আসার পর লিগস কাপে ইন্টার ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। শনিবার সকালে(ভারতীয় সময়) আরও একবার মেসি ম্যাজিক।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি ছাড়া বাকি তিনটি গোলের দুটি করেছেন জোসেফ মার্তিনেজ এবং রবার্ট টেলর। অন্য আরেকটি গোল এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে, আত্মঘাতী থেকে।

messi

ম্যাচের ১২ মিনিটে ইয়োসেফ মার্তিনেসের পেনাল্টি গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান রবার্ট টেইলর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় মায়ামি। জয় নিশ্চিত হয়ে গেলেও মায়ামি সমর্থকদের মন ভরছিল না, আসলে প্রিয় নায়কের গোল দেখা যে তখন বাকি ছিল। ভক্তদের মনবাসনা পূর্ণ করলেন মেসি।

ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে লিওনার্দো কাম্পানার বাড়ানো বলটা বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় পেয়ে যান মেসি। সেখান থেকে শার্লটের জালে পাঠাতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এছাড়াও সহায়তা করেছেন ৩টি গোলে।

লিগস কাপের ফাইনালে উঠতে পারলে, এমনকি তৃতীয় হতে পারলেও পরের মরসুমে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সুযোগ পাবে মায়ামি। মহাদেশীয় এই আসরে এখনও পর্যন্ত একবারও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মেজর লিগ সকারের ক্লাবটি।

একটা সময় এই দলটিই অবনমন বাঁচানোর ‌লড়াই করত। কিন্তু মেসি ম্যাজিকে বদলে গিয়েছে দলের চালচিত্র। এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। হবে নাই বা কেন দলের কাণ্ডারির নাম যে এখন মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+