Lionel Messi: মারাদোনার পথেই মেসি! আমেরিকায় শেষ বিশ্বকাপ খেলার আভাস দিলেন এলএমটেন
২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির অবসর নিয়ে জল্পনা তৈরি। আর্জেন্টাইন মহাতারকা একাধিকবারই আভাস দিয়েছেন আগামী বিশ্বকাপ খেলা তাঁর পরিকল্পনায় নেই। তবে অবসর নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। জল্পনা জিইয়ের রেখেছেন। এরইমধ্যে এলএমটেনের ইনস্টাগ্রাম স্টোরি জল্পনার মাত্রাকে আরও বৃদ্ধি করেছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুইটি ছবি পোস্ট করেন মেসি। ১৯৯৪ সালে মারাদোনা যে জার্সি পরে বিশ্বকাপ খেলেছিলেন, সেই জার্সি পরেই হাসিমুখে ছবি তোলেন মেসি। সেই ছবি দেখেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে,মারাদোনার পথে কী হাঁটবেন মেসিও।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বসেছিল ফুটবল বিশ্বকাপের ১৫তম আসর। সেটিই ছিল আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো মারাদোনার শেষ বিশ্বকাপ। আর ২০২৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই মার্কিন মুলুকেই। সঙ্গে অবশ্য মেক্সিকো ও কানাডা রয়েছে সহ-আয়োজক দেশ হিসেবে। মারাদোনার মতোই যুক্তরাষ্ট্রে শেষ বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় জানাবেন রাজপুত্র?
১৯৯৪ সালে আর্জেন্টিনা দলের অধিনায়ক মারাদোনার জার্সি পরে পরোক্ষে সেই বার্তা দিলেন মেসি? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে। তাহলে কি মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? আর মারাদোনার মতো আমেরিকাতেই হবে মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ হবে? ইনস্টাগ্রাম পোস্ট করে জল্পনা বজায় রাখলেন আর্জেন্টাইন তারকা।

যদিও পুরোটাই মেসিভক্তদের নিজস্ব জল্পনা বলেই জানা গিয়েছে। কিছুদিন আগে একটি সাক্ষাতকারে অবসর নিয়ে আর্জেন্টিনার মহাতারকা বলেন, "সত্যি বলতে, আমি জানি না কবে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়িই হবে হবে। সবকিছু জিতেছি বেশি দিন তো হয়নি। এখন সময়টা উপভোগের। অবসর নেওয়ার মুহূর্তটা কখন সেটা সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন।"
তবে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আপাতত ২০২৪ সালের কোপা আমেরিকাকে ফোকাস করছেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে আবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি সুয়ারেজকে। দুজন দুই দেশের ক্লাবেও খেললেও মেসি-সুয়ারেজের বন্ধুত্বের বন্ধন এতটুকু আলগা হয়নি। তাঁদের বন্ধুত্ব কতটা গভীর, সেটা স্পষ্ট হয় সুয়ারেজের বলা একটি কথায়ও।

উরুগুয়ের একটি টেলিভিশন অনুষ্ঠান সুয়ারেজ বলেছেন, 'আমরা একসঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন দেখি।'
সুয়ারেজের এমন কথা বলার একটি কারণও আছে। মায়ামিতে মেসির সঙ্গে যোগ দিয়েছেন তাঁর সাবেক দুই বার্সা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। শোনা যাচ্ছে, সুয়ারেজকেও দলে আনতে চাইছে চায় ডেভিড বেকহামের যৌথ মালিকানার ক্লাবটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications