Lionel Messi: অবসর বেশি দূরে নয়, নতুন চ্যালেঞ্জ নিয়ে মার্কিন মুলুকে পা রাখলেন মেসি
ক্লাব ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন মেসি। ইউরোপের পর এবার মার্কিন মুলুকের সবুজ গালিচায় শো দেখাতে তৈরি ম্যাজিশিয়ান। কিন্তু ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির জার্সি পড়ার আগে জাতীয় দলের জার্সিকে কবে বিদায় জানালেন এলএমটেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাতকারে নিজের অবসরের ইঙ্গিত স্পষ্ট করলেন রাজপুত্র।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি কবে তুলে রাখতে পারেন? সাক্ষাতকারে এই প্রশ্নের উত্তরে কিছুটা ধোঁয়াশা রাখেন রাজপুত্র। তাঁর কথায়, 'সত্যি বলতে, আমি জানি না কবে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়িই হবে হবে। সবকিছু জিতেছি বেশি দিন তো হয়নি। এখন সময়টা উপভোগের। অবসর নেওয়ার মুহূর্তটা কখন সেটা সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন।'

মেসির এই বক্তব্য থেকে স্পষ্ট অবসর সময় খুব বেশি দূরে নেই। মেসি জানিয়েছেন, 'যুক্তিতে যেটা আসে, আমার বয়সে তাকিয়ে বলতে পারি, খুব দ্রতই আমার অবসরের সময়টা আসবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না সেটা কখন।'
ইউরোপীয় ক্লাব ফুটবলে ইতি টেনে কেরিয়ারের শেষ লগ্নে মার্কিন মুলুকে তরী ভিড়িয়েছেন মেসি। ম্যাজিশিয়ানের শো দেখার অপেক্ষায় মেজর লিগ।বুধবার পরিবার-সহ প্রাইভেট জেট থেকে ফ্লোরিডায় নেমে গাড়িতে উঠতে দেখা গিয়েছে বিশ্বকাপ জয়ী মহানায়ক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
LIONEL MESSI HAS ARRIVED IN SOUTH FLORIDA TO MAKE HIS INTER MIAMI MOVE OFFICIAL ☀️
— ESPN FC (@ESPNFC) July 11, 2023
(via @SC_ESPN) pic.twitter.com/lgpKN3XeGN
আর্জেন্টিনার একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, 'আমি নিজের সিদ্ধান্তে খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। আমার মানসিকতা এবং চিন্তাভাবনার কোনও পরিবর্তন হচ্ছে না। আমি যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেষ্টা করবো। সেরাটা দেব।’

মার্কিন মুলুকে পা রাখার আগে থেকেই মেসি-আবেগে ভেসে যাচ্ছে মায়ামি। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হয়েছে।
আর্জেন্টাইন তারকা এখনকার সময়টা উপভোগ করতে চান। বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায়, 'আপাতত প্রতিটি দিনই উপভোগের কথা ভাবি। জাতীয় দলের হয়ে আমি খুব কঠিন সময় পার করেছি। সৌভাগ্যবশত কোপা আমেরিকা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছি। তাই এখন সময়টা উপভোগের।'
লিওনেল মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি। ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে প্রথম ম্যাচ ক্রুজ আজুল। আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবেন নতুন জার্সিতে।
The shirt #Messi𓃵#InterMiamiCF #leomessi pic.twitter.com/HFMZzRhonD
— Inter Miami CF (@intermiamifc0) July 12, 2023
মেসির উন্মোচনকে কেন্দ্র করে জমকালো পরিকল্পনা করেছে মেজর লিগ সকারের দলটি। বিনোদনের ভরপুর আয়োজন থাকছে। মেসি মাঠের মাঝে এসে নিজের অনুভূতির কথা জানাবেন। কথাও বলতে পারেন সমর্থকদের সঙ্গে। আরও অনেক পরিকল্পনা থাকছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications