Lionel Messi: নতুন বছরের শুরুতেই প্রস্তুতিতে মগ্ন মেসি, পাঁচটি প্রদর্শনী ম্যাচের দিনক্ষণ ঘোষণা ইন্টার মায়ামির

নতুন বছরের শুরু থেকেই প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছেন মেসি। ২০২৪ সালে দেশের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন, ইন্টার মায়ামির হয়েও সাফল্য পেয়েছেন। নতুন বছরে ইন্টার মায়ামি মেজর লিগ সকার, লিগ কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নশিপ ছারাও ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে। ফলে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইন্টার মায়ামির। এরইমধ্যে আবার প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করে দিল ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির পক্ষ থেকে প্রাক মরশুম প্রস্তুতির জন্য পাঁচটি ম্যাচের কথা ঘোষণা করা হয়েছে। গত মরশুমেও মেসিরা বিশ্বের বিভিন্ন দেশে প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেসিরা পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। শনিবার ক্লাবের পক্ষ থেকে প্রতিপক্ষ দলগুলির নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি লাস ভেগাসে ইন্টার মায়ামি প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকান দল ক্লাব আমেরিকার বিরুদ্ধে। ২৯ জানুয়ারি মধ্য ও দক্ষিণ আমেরিকায় পেরুর চ্যাম্পিয়ন ক্লাব ইউনিভারসিটারিও দেপোর্টিসের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। সেখান থেকে মেসিদের গন্তব্য হবে পানামা সিটি। সেখানে ২ ফেব্রুয়ারি তারা খেলবে স্পোর্টিং সান দলের বিরুদ্ধে।

চতুর্থ প্রস্তুতি ম্যাচটি মেসিরা খেলবেন হন্ডুরাসে। আগামী ৮ ফেব্রুয়ারি ক্লাব ওলিম্পিয়ার বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। মেসিরা শেষ প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলবেন আগামী ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডাতে মেজর লিগ সকারের প্রতিপক্ষ ওর্লান্ডো সিটির বিরুদ্ধে। এই ৫টি প্রস্তুতি ম্যাচের পর মরশুম শুরু করবে ইন্টার মায়ামি। তবে এবার মেসিদের ম্যাচগুলি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

ইন্টার মিয়ামি ফুটবল অপারেশন্সের সভাপতি রাউল সানলেহি বলেছেন, আমরা আমেরিকা জুড়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুব উত্তেজিত। এই ম্যাচগুলি আমাদের একটি উচ্চ প্রত্যাশিত মরশুম শুরুর আগে প্রস্তুতির মঞ্চ। এই ম্যাচগুলি আমাদের সম্ভাব্য সেরা অবস্থানে নিয়ে যাবে৷ এই বছরে আমরা খেলছি চলেছি ফিফা ক্লাব বিশ্বকাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগ কাপ এবং এমএলএস।

এদিকে , আর্জেন্তাইন সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে মেসির সম্পর্ক তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজকে একটি আবেগপ্রবণ সাক্ষাৎকারে দিয়েছিলেন মেসি। তারপরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে সাংবদিক সোফি জানিয়েছেন, এই গুঞ্জন রটানোর পিছনে একমাত্র দায়ী সমর্থকরা। সব সময় খ্যাতি ভালো নয়। এই গুঞ্জনের জেরে আমার পরিবার সমস্যায় পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+