Lionel Messi: কঠিন সময়ে ফের ত্রাতা মেসি, দ্বিতীয় ট্রফির জয়ের দুয়ারে ইন্টার মায়ামি

মার্কিন মুলুকে এখন শুধুই মেসি ম্যাজিক। ম্যাজিশিয়া‌নের জাদুকাঠির ছোঁয়ায় বদলে গিয়েছে ইন্টাক মায়ামি। মেসি ম্যাজিকে ভর করেই মরসুমের দ্বিতীয় ট্রফি জয়ের দোরগোড়ায় মায়ামি। সিনসিনাটিকে হারিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে পৌঁছে গেল‌ ইন্টার। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ৩-৩ থাকার পর টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় মেসির দল।এই ম্যাচে গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি।

লিগস কাপ জয়ের পর এই ম্যাচের শুরুটা ইন্টার মায়ামি একেবারেই ভাল করতে পারিনি। ম্যাচের ৫৩ মিনিটে দুই গোলে পিছিয়েও পড়তে হয়েছিল তাঁদের। তবে পিছিয়ে পড়লেও দুরন্তভাবে লড়াইয়ে ফেরে ইন্টার মায়ামি।

messi

আরও ভালভাবে বলতে গেলে ইন্টার মায়ামিকে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নেন মেসি। তাঁর ঠিকানা লেখা ক্রস থেকেই কাম্পানা দলের হয়ে ব্যবধান অর্ধেক করেন।

কিন্তু একটা সময় মনে হচ্ছি্ল প্রথমবার নতুন দলে পরাজয়ের স্বাদ পেতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ইনজুরি টাইমের একেবারে শেষে যেন ফটো ফিনিশ। বক্সের অনেকটা দূর থেকে দুর্দান্ত এক মাপা ক্রস করেন মেসি, ঠিক গোলকিপারের সামনে থেকে অনায়াস হেডে আবার বল জালে জড়ান কাম্পানা।


যার ফলে নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ের শুরুতেই এগিয়ে যায় ইন্টার। নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি দলকে তৃতীয় গোলের স্বাদ দেন কাম্পানা। কিন্ত লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের শেষ লগ্নে সমতায় ফেরে সিনসিনাটি।

টাইব্রেকারে সিনসিনাটির হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন কুবো। মায়ামির হয়ে প্রথম শটটি নেন মেসি। গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা। এরপর সিনসিনাটির সান্তিয়াগো আরিয়াস ও মায়ামির ফাকুন্দো ফারিয়াস দুজনেই লক্ষ্যভেদ করেন।


টাইব্রেকারের স্কোরকার্ডে ২-২ গোলে সমতা, সেখান থেকে ৪-৪ এবং তারপর মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। বেঞ্জামিন ক্রেমাশি এসে গোল করে মায়ামিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানের জয় এনে দেন।

inter

ফাইনাল ম্যাচটি আগামী ২৭ সেপ্টেম্বর। এর মধ্যে মেজর লিগ সকারে খেলবেন মেসি। লিগস কাপে ৭ ম্যাচে ১০ গোল করে আসরের সেরা ফুটবলার হওয়া মেসি নতুন ক্লাবের জার্সিতে এই প্রথম গোল পেলেন না কোনো ম্যাচে। তবে মায়ামির হয়ে তার অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল এই ম্যাচেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+