Lionel Messi: রাজপুত্রের রাজকীয় অভিষেক, সেরেনা-টম ব্র্যাডিদের সামনে হিট মেসি শো

বর্তমান বিশ্ব ফুটবলের রাজপুত্রের নাম লিও মেসি। ইন্টার মায়ামির জার্সিতে তাঁর অভিষেকও হল রাজকীয়ভাবেই। ইউরোপে যেখানে শেষ করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেখান থেকেই যেন শুরু করলেন এলএমটেন। প্রথম ম্যাচেই গোল করলেন, দলকে জেতালেন আর সমর্থকদের হৃদয় জিতে নিলেন লিও। যেন বুঝিয়ে দিলেন মার্কিন ফুটবল এবার ম্যাজিশিয়ানের শো দেখবে নিয়মিত।

শনিবার ভারতীয় সময় ভোরে ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। ২-১ গোলে জয় পেল মেসির দল। কিন্তু এই ম্যাচে মেসি নামবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল প্রথমার্ধের পুরোটা সময় বেঞ্চে বসেই কাটান মেসি। ম্যাচের ৫৪ মিনিটে। মাঠে নামেন মেসি।

মেসি

নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজ়ুল। এরপর একাধিক সুযোগ সতীর্থদের জন্য তৈরি করে দেন মেসি, কিন্তু তা কাজে লাগাতে পারছিলেন না মায়ামি ফুটবলাররা। আসলে অনুশীলন বেশিদিন না হওয়ায় সতীর্থদের সঙ্গে এখনও সেভাবে তালমিল গড়ে উঠেনি।

কিন্তু রাজপুত্রের অভিষেক ম্যাচে কী জয়হীন থাকতে পারে তাঁর দল? গ্যালারিতে উপচে পড়া সমর্থকদের নিরাশ করলেন না মেসি। ম্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি-কিকেই দুরন্ত গোল করলেন মেসি। ইন্টার মায়ামিও জয় পেল।


মেসিকে একাদশে না রাখলেও ডিআরবি পিএনকে স্টেডিয়াম ছিল মেসিময়। মেসির অভিষেকের উত্তাপ আরও বাড়িয়েছেন গ্যালারিতে তারকারাদের উপস্থিতি। ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহাম তো ছিলেনই, মেসির অভিষেক ম্যাচের সাক্ষী থাকতে মাঠে প্রচুর তারকা এসেছিলেন।

আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, সাত বারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্র্যাডি, টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান ছিলেন গ্যালারিতে। ২০০৩ সালের ২১ জুলাই ১৬ বছর আগে ডেভিড বেকহ্যামের অভিষেক হয়েছিল মেজর লিগ সকারে। ২০২৩ সালে একই দিনে মেসিরও অভিষেক হল।

ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে এই মরসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। গত রবিবার ক্লাবের সদস্য, সমর্থকদের সঙ্গে মেসিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম ও অন্য কর্তারা। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। মেসিকে দেখার জন্য মায়ামি সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ছিল।

মেসি

প্রথম ম্যাচেই যে সুরটা বেধে দিলেন মেসি। নতুন চ্যালেঞ্জ নিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মাঠে নেমেই নিজের ছাপ রাখতে শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+