Lionel Messi: মেসির মুকুটে নতু‌ন পালক, রোনাল্ডোকে টেক্কা দিয়ে শীর্ষে আর্জেন্টাইন তারকা

ফুটবল মাঠে তাঁরা বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাঁদের ‌প্রতিন্দ্বন্দ্বীতা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই। মাঠের বাইরে রেকর্ড গড়ার ক্ষেত্রেও টান টান লড়াই মেসি-রোনান্ডোর। বর্তমান প্রজন্মের মধ্যে কে সেরা? মেসি নাকি রোনাল্ডো? বিগত দেড় দশক ধরেই এই বিতর্ক চলছে। তবে বিশ্বকাপ জয়ের পর পর্তুগিজ মহাতারকাকে কিছুটা হলেও পিছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এবার গিনেস বুকে রেকর্ড গড়ার লড়াইয়েও সিআরসেভেনকে টেক্কা দিলেন এলএমটেন। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইট করে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে তালিকার শীর্ষে দেখানো হয় মেসিকে। রোনাল্ডো আছেন দুইয়ে। এই তা‌লিকায় ৪১টা রেকর্ড নিয়ে সবার ওপরে মেসি। এক রেকর্ড কম নিয়ে দুইয়ে অবস্থান রোনাল্ডোর।

মেসি

মেসি, রোনাল্ডো ছাড়াও এই তালিকায় তিন নম্বরে আছেন রবার্ট লেওয়ানডস্কি, চারে কিলিয়ান এমবাপে ও পাঁচে নেইমার জুনিয়র। পোলিশ স্ট্রাইকারের নামের পাশে ৯টি রেকর্ড। এমবাপে এবং নেইমার করেছেন পাঁচ এবং চারটি রেকর্ড।

সম্প্রতি পর্তুগালের হয়ে ২০০ তম ম্যাচ খেললেন তিনি, সঙ্গে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন। ২০২৪ সালের জন্য ইউরোর যোগ্যতাঅর্জনকারী ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে তিনি নজির তৈরি করেন পর্তুগিজ তারকা । বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশের হয়ে তিনি ২০০ তম ম্যাচ খেললেন। সেই ম্যাচের পর তাঁকে গিনেস কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। পর্তুগালের পক্ষ থেকে তাঁকে ২০০ লেখা জার্সি উপহার দেওয়া হয়।

মেসি

সেই ম্যাচেই রোনাল্ডোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ১৯ বছর ৩০৪ দিন বয়সে তিনি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার যাত্রাটা শুরু হয়েছিল ২০ বছর আগে কাজাখস্তানের বিপক্ষে ২০০৩ সালের ২০ আগস্ট।

কয়েকদিন আগে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে হেডে গোল করে রেকর্ড গড়েছেন রোনা‌ল্ডো। কিংবদন্তি গার্ড মুলারকে ছাড়িয়ে এখন তিনি হেডে গোল করা সর্বোচ্চ ফুটবলার। রেকর্ড ভাঙা গড়ার খেলায় একে অপরকে সব সময়ই টেক্কা দিয়ে থাকেন মেসি, রোনাল্ডো।আয়ের নিরিখে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পিছনে ফেলে শীর্ষে পর্তুগিজ মহাতারকা।

মেসি

কিন্তু গিনেস বুকের সর্বশেষ পরিসংখ্যানে কিন্তু চির প্রতিন্দ্বন্দীর থেকে এগিয়েই রইলেন মেসি। সাতবার ব্যালন ডি ওর বিজয়ী মেসি সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। সেখানে গিয়েও ম্যাজিশিয়ানের শো অব্যাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+