Lionel Messi: ম্যাজিশিয়ানের ছোঁয়ায় বদলে যাচ্ছে মেজর লিগ, টিকিটের চাহিদাও তুঙ্গে

মেসি ম্যাজিশিয়ানের ছোঁয়ায় বদলে যাচ্ছে আমেরিকার ফুটবল। আর্জেন্টাইন তারকার আগমনে মেজর লিগ সকারে যেন মরা গাঙে বান এসেছে। এই ফুটবল লিগে অতীতেও খেলেছেন মহাতারকারা, কিন্তু মেসি আসায় যেন কৌলিন্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে এমএলএসের। মেসি এখন আমেরিকান ফুটবলের হ্যামলিনের বাঁশিওয়ালা।

মেসির সৌজন্যে বদলে যেতে শুরু করেছে আমেরিকান ফুটবলের চালচিত্র। মেজর লিগ সকারের বেশ কিছু ক্লাবের মাঠ এখনও কৃত্রিম ঘাসের। এরমধ্যে রয়েছে আর্টলান্তা ইউনাইটেড এবং চার্লোট এফসি। এই দুটি দলের বিরুদ্ধে খেলা রয়েছে ইন্টার মায়ামির। কিন্তু কৃত্রিম ঘাসের মাঠে খেলায় ঝুঁকি এবং চোট প্রবণতা দুইই বেশি থাকে। ফলে এই মাঠে খেলতে নারাজ মেসি।

মেসি

কৃত্রিম ঘাসের এই মাঠগুলিকে পরিবর্তন করে প্রাকৃতিক ঘাসের করা হতে পারে। এমএলএস লিগের ডিরেক্টর ডন গার্বার সাংবাদিকদের জানিয়েছেন, 'আমরা এখানে আন্তর্জাতিক ম্যাচগুলি ঘাসের মাঠেই করি। কিন্তু লিগের সব ম্যাচ প্রাকৃতিক ঘাসের মাঠে করা সম্ভব হয় না। আমার আশা দ্রুত কৃত্রিম ঘাসের মাঠগুলির বদল হবে।'
এরআগে থিওরি অরিঁ এবং কাকার মতো তারকারা এই লিগে খেলতে এসেছে‌ন।কিন্তু তাদেরও খেলতে হয়েছে কৃত্রিম ঘাসের মাঠে। কিন্তু এবার যে এসেছেন মেসি। তিনি যে পরিবর্তনের কাণ্ডারি। তাঁর সৌজন্যে শুধু মাঠ নয় একইসঙ্গে এই লিগে ম্যাচের সময় ও বদলে যেতে চলেছে।


এমএলএস লিগের ডিরেক্টর আভাস দিয়েছেন এবার থেকে ম্যাচের সময় বদল হবে আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে।বর্তমানে ইন্টার মায়ামির খেলা শুরু হয় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। ইংল্যান্ডে যা সম্প্রচারিত হয় রাত ১২.৩০ মিনিটে এবং ইউরোপের অন্য দেশে রাত ১.৩০ মিনিটে।

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন লিওনেল মেসি। আগামী শুক্রবার লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলার কথা রয়েছে মেসির। সেটাই ইন্টার মায়ামির হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি।

মেসি

ইন্টার মিয়ামিতে মেসির সই এর পরেই মাঠ ও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা দেখা দিয়েছে। ফুটবলের নতুন রাজপুত্রও ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে জানিয়েছেন। ফুটবলের বাইরেও মেসি ম্যানিয়া ছড়িয়ে পড়েছে।

এলএমটেনের-ম্যাচের টিকিটের এই অস্বাভাবিক দাম ইন্টার মায়ামির যে কোনও ম্যাচের থেকেও ৯০০ শতাংশ বেশি। এই ম্যাচের টিকেটের ন্যূনতম মূল্য এখন ৪৮৭ ডলার।৯০ লাখের টিকিটও বিক্রি হচ্ছে। যারা এই টিকিট কাটবেন তাদের দেওয়া হবে মেসির অটোগ্রাফ, জার্সি এবং লাঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+