লা লিগায় জয় দিয়ে অভিযান শুরু মেসিহীন বার্সেলোনার, দাপট রিয়াল মাদ্রিদেরও
লিওনেল মেসিকে ছাড়াই জয় দিয়ে অভিযান শুরু হল বার্সেলোনার, জিতল রিয়াল মাদ্রিদও।
পুরনো ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করেছেন লিওনেল মেসি। তাতে দমে না গিয়ে বরং লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় হাসিল করতে সক্ষম হল বার্সেলোনা। হারাল রিয়াল সোসিয়েদাদকে। অন্যদিকে জয় দিয়ে নিজেদের লা লিগা অভিযান শুরু করেছেন রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল সেভিয়াও।

মেসিহীন বার্সার জয়
প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দলের প্রধান শক্তি লিওনেল মেসি। তাতে দলের ছন্দে যে এতটুকু তাক ধরেনি, তা জানান দিল বার্সেলোনা। লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ৪-২ গোলের অনবদ্য জয় পেল বার্সা। একটি করে গোল করেছেন জেরার্দ পিকে ও সাগেই রবের্ত। দুই গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। এই জয়ের পর লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) August 15, 2021 |
রিয়াল মাদ্রিদের দাপুটে জয়
দুর্দান্ত ছন্দে থাকা কারিম বেঞ্জেমার বুটে ভর করে লা লিগার প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট। ২টি গোল করেছেন বেঞ্জেমা। একটি করে গোল করেছেন রিয়ালের নাচো ও ভিনি জুনিয়র। ম্যাচের ৪৮ ও ৬২ মিনিটে গোল করেছেন বেঞ্জেমা। ৫৬ মিনিটের মাথায় গোল করেছেন নাচো। ম্যাচের শেষ মুহুর্তে গোল করেছেন ভিনি জুনিয়র। এই জয়ের লিগ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে রিয়াল।
|
জিতল আতলেতিকো
লা লিগার নতুন মরসুমে নিজেদের প্রথম ম্যাচ জিততে সক্ষম হল আতলেতিকো মাদ্রিদ। সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন অ্যাঞ্জেল কোরেয়া। ম্যাচের ২৩ ও ৬৪ মিনিটে তাঁর বুট থেকে সফলতা এসেছে। লা লিগার অন্য ম্যাচে রায়ো ভালেকানোকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। ম্যাচের ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেছেন ইউসুফ এন-নাসিরি। জয়ী দলের হয়ে ৫৫ ও ৭৯ মিনিটের মাথায় গোল করেছেন এরিক লামেলা। লা লিগা তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেভিয়া। চতুর্থ স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

প্রিমিয়ার লিগে ম্যান সিটির হার
প্রিমিয়ার লিগের নতুন মরসুমের প্রথম ম্যাচই হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পরের বিরুদ্ধে এই হারের পর কিছুটা হলেও হতাশ ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। ম্যাচে টটেনহ্যামের হয়ে গোল করেছেন সন হেয়ুং-মিন। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নিউ ক্যালেস ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম। ম্যান সিটি হারলেও জয় দিয়েই নিজেদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি এবং লেস্টার সিটি। হেরে গিয়েছে আর্সেনাল।












Click it and Unblock the Notifications