বার্সার সুপার স্টারের সামনে আর্জেন্তিনার ত্রাতা হয়ে ওঠার চ্যালেঞ্জ
বার্সেলোনার ডিউটি থেকে ছুটি হলেও মেসির সামনে এখন বড় চ্যালেঞ্জ
ক্লাব দলের হয়ে রেকর্ড করেই আর্জেন্তিনা পাড়ি মেসির। সপ্তাহান্তের লা লিগার খেলায় গোল করে লা লিগায় ব্যক্তিগত রেকর্ড তৈরি করেছেন তারকা ফরোয়ার্ড। এই মুহূর্তে বার্সেলোনার জার্সি গায়ে তাঁর ঝোলায় গোল সংখ্যা ৩৫১। এ হেন গোলের রেকর্ডধারী এবার পৌঁছেছেন নিজের দেশকে উদ্ধার করতে।

বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে একেবারেই স্বস্তিতে নেই আর্জেন্টিনা। যোগ্যতা পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তাই বুয়েনস এয়ার্সে দলের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি, সার্জেই অ্যাগুয়েরো, পাওলো ডিবালা, অ্যাঞ্জেলো ডি'মারিয়ারা।
ট্রেনিংয়ের ফাঁকে কোচ জর্জে সাম্পাওলির সঙ্গে আলোচনাও করতে দেখা যায় এল এম টেনকে। সামনেই উরুগুয়ে আর ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের যোগ্যতা পর্বে দক্ষিণ আমেরিকার বিভাগে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্তিনা। বিভাগ শীর্ষে থাকা ব্রাজিলের ১৪ ম্যাচে পয়েন্ট ৩৩। পাঁচ নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২। তবে দুই থেকে পাঁচ এই চারটি দলের প্রত্যেকেরই পয়েন্টের ব্যবধান মাত্র এক করে। কলম্বিয়া-র পয়েন্ট ২৪, ২৩ পয়েন্ট রয়েছে উরুগুয়ে ,চিলি দুটি দলেরই।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="es" dir="ltr">[ELIMINATORIAS] Imágenes del primer entrenamiento de la semana de la <a href="https://twitter.com/Argentina">@Argentina</a>, bajo la conducción de Jorge Sampaoli <a href="https://t.co/LJWoDj8Gpd">pic.twitter.com/LJWoDj8Gpd</a></p>— Selección Argentina (@Argentina) <a href="https://twitter.com/Argentina/status/902305844485873665">August 28, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রাশিয়া বিশ্বকাপে খেলতে হলে, যোগ্যতাঅর্জন পর্বের বাকি চার ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে প্রথম চার দলের মধ্যে ঢুকতে হবে। কিন্তু পাঁচ নম্বরেই থেকে গেলে ওশিয়ানিয়া বিভাগের বিজয়ী দলের বিরুদ্ধে প্লে অফের ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। বৃহস্পতিবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ। পাঁচদিন পরে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন মেসিরা।












Click it and Unblock the Notifications