Lionel Messi: মেসি ম্যাজিক অব্যাহত মায়ামিতে, জোড়া গোল করে নায়ক এলএমটেন, দেখুন ভিডিও

ইন্টার মায়ামিতে মেসি ম্যাজিক অব্যাহত। গোলাপী জার্সিতে অভিষেকের পর থেকেই গোলের ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন তারকা। ব্যতিক্রম হল না লিগস কাপের শেষ আটের উঠার ম্যাচেও। এলএমটেনের জোড়া গোলে ভর করেই ডালাস এফসিকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল ইন্টার মায়ামি। এই ম্যাচেও দলের ত্রাতার নাম সেই মেসি।

নির্ধারিত সময়ের ম্যাচে দুই দলের লড়াইয়ের ফল ছিল ৪-৪ । পরে সরাসরি পেনাল্টি শুটে ডালাসকে ৫-৩ গোলে হারায় মায়ামি। আর এই জয়ে লিগস কাপে শেষ আটে চলে গেছে মায়ামি। এই ম্যাচেও নিজের কৃতিত্বের ছোঁয়া রাখলেন আর্জেন্টাইন রাজপুত্র। কঠিন সময়ে দলকে খাদের কিনাড়া থেকে টেনে আনলেন।

মেসি

এ দিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুদলের মধ্যে। ৯০ মিনিটে আটটি গোল। হাইভোল্টেজ এই ম্যাচে গোলের খাতা খুললেন মেসি। ম্যাচের ৬ মিনিটে তার পা ছুঁয়ে আসে প্রথম গোল। এরপর খেলা থেকে কিছুটা হারিয়ে যায় মেসির দল। এই সুযোগ তিন গোল করে ফেলে ডালাস। কিন্তু ম্যাচের দুই বার দুগোলে পিছিয়ে থেকেও জয় হাসিল করল মেসি বাহিনি।


ম্যাচ শেষ হতে তখন ৩০ মিনিটও বাকি নেই, ইন্টার মায়ামি পিছিয়ে ৩-১ গোলে।৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চি ব্যবধান ৩-২ করেন। গোলটি হওয়ার পথে বেঞ্জামিনকে শেষ পাসটা দেন জর্দি আলবা। আর বক্সের বাইরে থেকে পড়ে যেতে যেতে আলবাকে ফাঁকায় বলটা বাড়িয়েছিলেন মেসিই।

এরপর আবার ডালাস এফসি ৪-২ গোলে এগিয়ে যায়। দলকে সমতায় ফেরাতে পরের দুটি গোলেও 'অবদান' রাখেন মেসি। ব্যবধান ৪-৩ করা গোলটির উৎস তাঁর ফ্রি-কিক। এরপর ৮৫ মিনিটে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক বলে জালে জড়ান সরাসরিই। ডি বক্সের বাইরে প্রায় ৪৫ গজ দূরে থেকে বাঁ পায়ে বাঁকানো ও কোনাকুটি শট নেন মেসি। একদমই চেনা সেই দৃশ্য।

যেটা বিগত বছরগুলিতে বার্সেলোনা, আর্জেন্টিনা কিংবা পিএসজির জার্সিতে করে আসছেন এই জাদুকর। তার সেই জাদুর ছোঁয়াতেই ম্যাচের অন্তিম মুহূর্তে সমতায় ফেরে মায়ামি।

মেসি

দুই দলের লড়াই ৪-৪ গোলে শেষ হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম শটটি নেন মেসি। অনায়াস এক শটে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। এরপর অবশ্য জয় পেতে অসুবিধা হয়নি মায়ামির।

অআগামী ১১ অগাস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে মেসি বাহিনী। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। মেসি কিন্তু ট্রফির স্বপ্ন দেখাচ্ছে মায়ামিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+