Lionel Messi: বিনোদনের দুনিয়ায় প্রবেশ করলেন মেসি, নতুন ভূমিকায় দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে
ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে গিয়েছেন লিও মেসি। তাঁর অবসর নিয়ে চলছে প্রবল জল্পনা। এরইমধ্যে মেসি ভক্তদের জন্য বিরাট সুখবর। বিনোদনের দুনিয়ার পা রাখলেন মেসি। এবার লাইট সাউন্ড ক্যামেরার পৃথিবীতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আমেরিকায় ফুটবল খেলার পাশাপাশি হলিউডে নতুন ভূমিকায় দেখা যাবে মেসিকে?
এবার নিজের প্রযোজনা সংস্থা খুলে ফেললেন লিও টেন। প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন ৫২৫ রোজারিও'। প্রসঙ্গত, আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন মেসি। নিজের জন্মস্থানকে খুবই ভালবাসেন তিনি। তাই নিজের প্রযোজনা সংস্থার নামও রেখেছেন জন্মস্থানের নামে।

মাঠে একাধিক রেকর্ড গড়েছেন, নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মেসির প্রযোজনা সংস্থা বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ প্রযোজনার কাছ শুরু করছে। যাতে থাকতে চলেছেন হলিউডের নামজাদা সেলেবরা।
মেসি বলেছেন, বিনোদন সবসময়ই আমার জন্য একটি আবেগ ছিল তা মাঠে হোক বা অন্য ক্ষেত্রে। বিনোদনের সঙ্গে আমরা যে প্রকল্পটি তৈরি করেছি এবং নিত্য নতুন বিষয় নিয়ে আমরা ছবি বা সিরিজ বানাতে চাই। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী অভিজ্ঞতা হতে চলেছে।' আপাতত মেসির ভূমিকা প্রযোজক হিসেবেই থাকছে। তিনি অভিনয় করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
এ বারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। তবে ফাইনালে পুরো খেলতে পারেননি মেসি। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তার পর থেকে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু'টি ম্যাচ খেলতে পারেননি তিনি।
চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। উঠে যেতে হয় তাঁকে। আর খেলতে পারেননি। দল কোপা চ্যাম্পিয়ন হওয়ায় মেসির কষ্ট অবশ্য লাঘব হয়েছিল। কিন্তু তার পর থেকে আর মাঠে নামেননি মেসি। আর্জেন্টিনা তাঁকে ছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলছে। মায়ামিও তাঁকে পাচ্ছে না। চোট সারিয়ে ৪৫ দিন পর ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দেন কিংবদন্তি ফুটবলার। মাঠে নামেন আর ১৫ দিন পর। কিন্ত মাঠে ফিরেই জোড়া গোল করেন মেসি।
বর্তমানে মেসির সঙ্গে মায়ামির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। আর এক বছর পর চুক্তি শেষ হলে তিনি সেটা বাড়াবেন না চুক্তি শেষ করে বিদায় নেবেন সেটা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে মেসির এই বক্তব্যের পর তিনি ২০২৫ সালের পর ফুটবলকে বিদায় জানাতে পারেন। অর্থাৎ, আর চুক্তি না বাড়িয়ে তিনি পাকাপাকি বুটজোড়া তুলে রাখতে পারেন।












Click it and Unblock the Notifications