Lionel Messi: ফ্লোরিডা ডার্বিতে বড় জয় ইন্টার মায়ামির, গোলে ফিরেই সমালোচকদের বিরাট বার্তা দিলেন মেসি
অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে জ্বলে উঠলেন মেসি-সুয়ারেজ জুটি। ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ৫-০ গোলে জিতল ইন্টার মায়ামি। প্রথম দুটি ম্যাচে সেভাবে ছন্দে পাওয়া যায়নি এই তারকা জুটিকে। কিন্তু মেসি-সুয়ারেজ জুটি জ্বলে উঠলে ইন্টার মায়ামি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা প্রমাণ পাওয়া গেল ফ্লোরিডা ডার্বিতে।
আগের দু'ম্যাচে ততটা জ্বলে উঠতে পারেনি মায়ামির মেসি-সুয়ারেজ় জুটি। তৃতীয় ম্যাচেই তাঁদের দাপটে বড় জয় তুলে নিল ডেভিড বেকহ্যামের ক্লাব। গোটা ম্যাচেই দাপট ছিল মেসিদের। ম্যাচের ৪ মিনিটেই সুয়ারেজ় গোল করে এগিয়ে দেন দলকে। ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটিও করে ফেলেন উরুগুয়ের প্রাক্তন অধিনায়ক।প্রথমার্ধে টেলরও গোলের দেখা পেলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

গোলে ফিরেই সমালোচকদের বিরাট বার্তা দিলেন মেসি, ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমরা অতিরিক্ত কোনও চাপ নিচ্ছি না। আমরা আমাদের দল নিয়ে সচেতন আছি। আমরা সংগঠিত এবং এমএলসে লড়াই করার জন্য তৈরি হচ্ছি। আমরা জানি, পথটা দীর্ঘ। এটা মাত্রই শুরু। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা জানি, আমাদের লড়াই করার মতো একটা দল আছে এবং আমরা চেষ্টা করব।'
ইন্টার মায়ামির হয়ে সুয়ারেজ প্রথম গোল পাওয়ায় বেশ খুশি মেসি, 'সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি লুইস (সুয়ারেজ) কেমন এবং সে কী করতে পারে।’ এই ম্যচ জিতে খেতাবেই চোখ এখন মেসিদের।












Click it and Unblock the Notifications