'গুরু' মারাদোনাকে জার্সি খুলে শ্রদ্ধা জানিয়ে মোটা অঙ্কের জরিমানা মেসির

প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে মেসি। গত বুধবার, হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে ফুটবলঈশ্বর দিয়েগো মারাদোনা। ফ্যানেদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র।

প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে মেসি। গত বুধবার, হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে ফুটবলঈশ্বর দিয়েগো মারাদোনা। ফ্যানেদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র। দিয়েগোর প্রয়াণের পর মাঠে ফিরে ফুটবল দলগুলি তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে। শিষ্য মেসিকে সম্মানজ্ঞাপন করতে দেখা যায়। আর সেই কারণেই এবার মোটা অঙ্কের জরিমানার মুখে লিও।

নিয়ম ভাঙায় শাস্তি

নিয়ম ভাঙায় শাস্তি

মারাদোনার প্রয়াণের পর রবিবার প্রথমবার খেলতে নেমে মেসি অভিনব শ্রদ্ধা জানান। যেখানে লা -লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে গোল করে জার্সি খুলে আকাশে তাকিয়ে দিয়েগোর আত্মার শান্তি কামনা করেন লিও।

জার্সি খোলায় শাস্তি

জার্সি খোলায় শাস্তি

গোল করার পর বার্সার জার্সি খুলে ফেলেন মেসি। লিওর পরণে তখন নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবের জার্সি ছিল। ফুটবল জীবনের শেষে মারাদোনা এই ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলেন। ১৯৯৩-৯৪ এই ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। গোল ছিল না। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে মারাদোনার উত্তরসূরি মেসি এই ক্লাবে যোগ দেন। তখন তাঁকে ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছিল। ফুটবলঈশ্বরকে শ্রদ্ধা জানানোয় সেই দশ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন মেসি।

জরিমানার অঙ্ক

জরিমানার অঙ্ক

জার্সি খেলার জন্য মাঠে মেসিকে রেফারি হলুদ কার্ড দেখান। মারোদানার স্মরণে জার্সি খোলায় মেসিকে হলুদ কার্ড দেখানোর মুহূর্তে রেফারির হাত কাঁপছিল বলেও তিনি উল্লেখ করেছেন। তবে এবার শুধু হলুদ কার্ডেই থামছে না, বড় জরিমানার মুখে মেসি। খেলার মাঠে জার্সি খোলায় জরিমানা বাবদ মেসিকে দিতে হবে ৬০০ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।

কেন জরিমানা

কেন জরিমানা

স্প্যানিশ সকার ফেডারেশন মেসিকে জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার জার্সি খুলতে পারেন না। অন্য দলের জার্সি গায়ে চাপানোও অপরাধ। এই নিয়মেই মেসিকে ৬০০ ইউরো জরিমানা করল স্প্যানিশ সকার ফেডারেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+