মেসির বার্সোলোনা ছাড়া নিয়ে জল্পনার শেষ নেই, এবার সামনে এল আর্থিক ধাক্কাতেই লিওকে ছেড়ে দিতে পারে ক্লাব

মেসির বার্সোলোনা ছাড়া নিয়ে জল্পনার শেষ নেই, এবার সামনে এল আর্থিক ধাক্কাতেই লিওকে ছেড়ে দিতে পারে ক্লাব

মেসির বার্সোলোনা ছাড়া নিয়ে জল্পনার শেষ নেই। লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা আরও বাড়ছে বলে জানা যাচ্ছে। স্প্যানিশ ক্লাব আর্থিক ভাবে খুবই খারাপ জায়গায়। বিশেষ করে ২০২০ সালে করোনা ধাক্কার কারণে আর্থিক বড় ধাক্কা খেয়েছে বার্সা। তাই মেসিকে অন্য ক্লাবে ভাল অর্থে বিক্রি করে দেওয়া নিয়ে ভাবছে বার্সেলোনা। প্রসঙ্গত মেসি আগেই বার্সেলোনা ছাড়বেন বলে গত বছর নিজের সিদ্ধান্ত জানান।

মেসির বার্সোলোনা ছাড়া নিয়ে জল্পনার শেষ নেই, এবার সামনে এল আর্থিক ধাক্কাতেই লিওকে ছেড়ে দিতে পারে ক্লাব

দলের ম্যানেজমেন্ট ও কর্তাদের সঙ্গে সমস্যা তৈরি হওয়াতেই মেসি বার্সালোনা ছাড়বেন বলে মনস্থির করেন। ২০২০ সালে স্প্যানিশ ফুটবল ও আন্তর্জাতিক ক্লাব ফুটবলের একাধিক প্রতিযোগিতায় বার্সার পারফর্ম্যান্স ভালো না হওয়ার কারণেই দল নিয়ে খুশি ছিলেন না মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মুহূর্তে বার্সেলোনা দেনার দায়ে ডুবেছে। প্রায় ১.২ বিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৬২৬ কোটি টাকার সমান। এই দেনার দায়ের কারণেই মেসিকে মোটা অঙ্কের ট্রান্সফারে বার্সা ছেড়ে দিতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বার্সেলোনা ছেড়ে কোথায় যাবেন লিওনেল মেসি? যে দুটি ক্লাবের নাম উঠে আসছে। প্রথমটা ম্যানচেস্টার সিটি ও দ্বিতীয়টা পিএসজি। সিটিতে আছেন মেসির আগের কোচ পেপ গুয়ার্দিওলা যাঁর প্রশিক্ষণেই বিশ্বসেরা হিসাবে মেসির উত্থান। অন্য ক্লাবে মেসির বন্ধু নেইমার। অতীতে বার্সা জার্সিতে দুজনের জুটি অনেক ম্যাজিক দেখিয়েছে। এর মাঝে মেসি ফরাসী শিখছেন বলে গুঞ্জন। পরিবার সূত্রে এটি মেসিকে নিয়ে গুজব বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+