UEFA Player Of The Year: উয়েফা বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত করল ৩ জনকে, মেসির সঙ্গে দৌড়ে কারা?

UEFA Player Of The Year: লিওনেল মেসির ট্রফি ক্যাবিনিটে কি ট্রফির সংখ্যা আরও বাড়বে? উত্তর মিলবে ৩১ অগাস্ট। ২০২২-২৩ মরশুমে পুরুষদের ফুটবল বিভাগে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য তিনজনের নাম মনোনীত করেছে উয়েফা।

লিওনেল মেসির সঙ্গে এই পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন আর্লিং হালান্ড ও কেভিন ডে ব্রুইন। লিওনেল মেসি ২০১০-১১ ও ২০১৪-১৫ মরশুমে উয়েফার বিচারে ইউরোপের সেরা ফুটবলার হয়েছিলেন। তবে পুরস্কারের নাম বদলের পর আর তা পাননি।

UEFA Player Of The Year: উয়েফা বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত করল ৩ জনকে,

আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি পিএসজি ছেড়ে এখন খেলছেন ইন্টার মায়ামিতে। সেখানে গোলের বন্যা বইয়ে সাফল্যও এনে দিচ্ছেন। সবমিলিয়ে আগের মরশুম ভালোই গিয়েছে লিওর। একাধারে তাঁর ফুটবল দক্ষতায় যেভাবে মন্ত্রমুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা, তেমনই অধিনায়ক হিসেবেও তিনি মন জিতে নিয়েছেন সকলের।

মেসির সঙ্গে এবার পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিড ডে ব্রুইন ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যান সিটির প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ে এই ফুটবলাররা অবদান রেখেছেন। ফলে মেসির সঙ্গে তাঁদের পুরস্কার দখলের লড়াই বেশ জমজমাট। ২০২৩-২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের সূচি প্রকাশিত হবে ৩১ অগাস্ট।

UEFA Player Of The Year: উয়েফা বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত করল ৩ জনকে,

মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে সেই সূচি প্রকাশের ফাঁকেই ঘোষণা করা হবে মেসি, ডে ব্রুইন বা হালান্ডের মধ্যে কোনও একজনের নাম। এই পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রকাশের আগে যাঁরা সেরা তিনে জায়গার জন্য লড়াই চালাচ্ছিলেন তাঁরা হলেন ইলকায় গুন্দোয়ান, রদ্রি, কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, ডেক্লান রাইস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জেসাস নাভাস।

ক্লাব ও জাতীয় দলে পারফরম্যান্স যাচাই করে পুরস্কার প্রাপকদের বাছাই পর্ব চালায় উয়েফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। এবার তিনজন মনোনীত হওয়ার পর সেরা বেছে নেওয়া হবে জুরির সিদ্ধান্তের ভিত্তিতে। ২০২২-২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগের কোচেরা, উয়েফার মেম্বার অ্যাসোসিয়েশনগুলির জাতীয় দলের কোচেরা থাকেন জুরিতে।

বিচারকদের মধ্যে থাকেন ইউরোপীয় স্পোর্টস মিডিয়ার কিছু বাছাই সাংবাদিক। বিচারকদের বলা হয় তিনজন ফুটবলারকেই পয়েন্ট দিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া ফুটবলারই হবেন বর্ষসেরা। যদিও সংশ্লিষ্ট দলের কাউকে ভোটদানে অংশ নিতে দেওয়া হয় না।

উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার পুরস্কার ২০১৬-১৭ মরশুমে পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর এই পুরস্কার পেয়েছেন লুকা মদ্রিচ, ফিরজিল ফন ডাইক, রবার্ট লেয়নডস্কি, জর্জিনহো। ২০২১-২২ মরশুমের পুরস্কারটি পেয়েছেন করিম বেঞ্জেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+