Lionel Messi: বিশ্বকাপ হাতে টেবিলের উপর উঠে সেলিব্রেট করলেন মেসি
Lionel Messi: বিশ্বকাপ হাতে টেবিলের উপর উঠে সেলিব্রেট করলেন মেসি
শেষ পর্যন্ত মুখ তুলে চেয়েছে ফুটবল ঈশ্বর। নিজের অন্যতম সেরা সন্তানকে খালি হাতে ফেরায়নি, ফিফা বিশ্বকাপ ২০২২ অমর হয়ে থাকবে মেসির নামে, ঠিক যেমনটা ১৯৮৬ বিশ্বকাপ মানুষের হৃদয়ে গেঁথে মারাদোনার বিশ্বকাপ নামে। পাঁচ বারের প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিশ্ব খেতাব চ্যাম্পিয়ন হলেন লিওনেল মেসি, তাঁর হাতে উঠল বিশ্বকাপ।

বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের পর নিজের আবেগ,উন্মাদনার উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না মেসির। মাঠের মধ্যে সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে দীর্ঘ সময় এই জয় সেলিব্রেট করেন আর্জেন্টাইন ফুটবলাররা। আর্জেন্টিনার একটা বড় অংশ যেন কাতারের লুসাইল স্টেডিয়ামে নেমে এসেছিল রবিবার। মাঠের মধ্যে মেসি এবং তাঁর সতীর্থরা বিশ্বকাপ জয়কে যে ভাবে সেলিব্রেট করলেন ঠিক তেমনই ড্রেসিং রুমে ফিরে টিম মেটদের সঙ্গে উৎসবে মাতলেন লিওনেল মেসি।
টেবিলের উপর উঠে হাতে বিশ্বকাপ নিয়ে লাফিয়ে গান গেয়ে বিশ্বকাপ জয় উজ্জাপন করেন মেসি। ইএসপিএন এফসি একটি ভিডিও শেয়ার করেছে টুইটারে যেখানে দেখা যাচ্ছে লিওনেল মেসি কাপ হাতে টেবিলের দিকে এগিয়ে আসেন এবং উঠে দাঁড়ান টেবিলের উপর। টেবিলের উঠে লাফাতে লাফাতে বিশ্বকাপকে হাতে নিয়ে গান গেয়ে এই সাফল্যকে সেলিব্রেট করছেন তিনি। এই ভিডিওর জন্য মেসির সতীর্থ নিকোলাস ওটামেন্ডিকে ক্রেডিট দিয়েছে ইএসপিএন। ফলে বোঝাই যাচ্ছে ভিডিওটি করেছেন ওটামেন্ডি।
একার দায়িত্বে মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপে জয় এনে দিয়েছন। তাঁর কাঁধের উপর ভর করেই আর্জেন্টনা এই বিশ্বকাপ পেয়েছে, যেমনটা ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার একক কৃতিত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মেসি ৭টি গোল করেছেন এই প্রতিযোগীতায়। তাঁর থেকে এক গোল বেশি করেছেন কিলিয়ান এমবাপে। ৮টি গোল করেছেন তিনি। বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি এবং জিতেছেন গোল্ডোন বল। ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন মেসি।












Click it and Unblock the Notifications