FIFPRO World XI: মেসির বিরাট ধাক্কা ১৭ বছর পর, রোনাল্ডোর নামও নেই বর্ষসেরা বিশ্ব একাদশে

FIFPRO World XI: লিওনেল মেসির নাম নেই ১৭ বছর পর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও ঠাঁই হলো না ফিফপ্রো একাদশে। বিশ্বের ৭০টি দেশের পেশাদার ফুটবলারদের ভোটে যে একাদশ চূড়ান্ত হয়।

মেসি, রোনাল্ডো ছাড়াই গত সপ্তাহে চূড়ান্ত একাদশে ঠাঁই হয়নি মহম্মদ সালাহর। তবে রয়েছেন কিলিয়ান এমবাপে।

FIFPRO World XI

৩৭ বছরের মেসি এখন খেলেন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে। ৩৯ বছরের রোনাল্ডো সৌদি আরবে, আল নাসেরের হয়ে খেলছেন। এই দুই কিংবদন্তির মধ্যে কোনও একজনের নামও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে না থাকা নিঃসন্দেহে চমকপ্রদ ঘটনা।

প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল ২৬ জনকে। তারপরই চলে ভোটাভুটি। এমবাপে চলতি বছর চেনা ছন্দে ছিলেন না। তবে এই ফরাসি তারকা একাদশে জায়গা করে নিয়েছেন। নাম রয়েছে রিয়াল মাদ্রিদে খেলা আরেক তারকা ভিন্সিয়াস জুনিয়রের।

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, এডারসন ও ব্যালন ডি'অর খেতাব-জয়ী রদ্রিও রয়েছেন এবারের বিশ্ব একাদশে। লিভারপুলে খেলা ভার্জিল ভ্যান ডিকেরও নাম রয়েছে। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্ব একাদশে মেসির নাম না থাকা নিয়ে চর্চা চলছে।

এবারের আগে পর্যন্ত টানা ১৭ বছর বিশ্ব একাদশে মেসির নাম থেকেছে। সেই ধারাবাহিকতায় যতিচিহ্ন পড়ল এবার। ২০২৩-এর আগে পর্যন্ত ১৬ বছর বিশ্ব একাদশে জায়গা পাকা ছিল সিআর সেভেনেরও। সালাহ লিভারপুলে প্রচুর গোল করলেও তাঁর একাদশে জায়গা না পাওয়াও অবাক করছে অনেককেই।

ইউরোপের বাইরে খেলা একমাত্র মেসি ও রোনাল্ডো প্রাথমিকভাবে মনোনীত হয়েছিলেন। তবে চূড়ান্ত একাদশে জায়গা হলো না। রিয়াল মাদ্রিদ তথা ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের নাম রয়েছে আন্তোনিও রুডিগার, দানি কারভাহালের সঙ্গে। ইউরো খেলে অবসর নেওয়া জার্মানির কিংবদন্তি টনি ক্রুজেরও ঠাঁই হয়েছে একাদশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+