Lionel Messi-Cristiano Ronaldo: মেসি না রোনাল্ডো কে সেরা? ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন রাফায়েল নাদাল
Lionel Messi-Cristiano Ronaldo: মেসি নাকি রোনাল্ডো, বর্তমান ফুটবল বিশ্বে কে সেরা? এটা নিয়ে বিগত এক দশকের বেশি সময় ধরে চর্চা চলছে। দেড় দশক ধরে আন্তর্জাতিক ফুটবল আবর্তিত হয়েছে এই দুই মহাতারকাকে ঘিরে। যদিও বিশ্বকাপ জিতে চির প্রতিন্দ্বন্দ্বীকে কিছুটা পিছনে ফেলে দিয়েছেন এলএমটেন। যদিও তাতে তর্ক কমছে না।
মেসি-রোনাল্ডো বিতর্ক শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে অন্য খেলার মধ্যেও। অন্য খেলার অ্যাথলিটরাও মজে থাকেন পর্তুগিজ এবং আর্জেন্টাইন দুই মহাতারকার দ্বৈরথে। বিশ্ব টেনিসের সুপারস্টার রাফায়েল নাদাল এবার মেসি রোনাল্ডোর মধ্যে সেরাকে বেছে নিলেন। রাফার ভোট কার দিকে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

টেনিস দুনিয়াতে এতদিন রজার ফেডেরার, রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচকে নিয়ে আলোচনা হতো। তিনজনের মধ্যে কে সেরা? ফেডেরার অবসর নেওয়ায় এখন এই প্রতিযোগিতা চলছে নাদাল আর জকোভিচের মাঝে। ঠিক যেন মেসি-রোনাল্ডো মতোই। গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে নাদাল-জকোভিচ দুইজনে দাঁড়িয়ে আছেন একইবিন্দুতে। অর্থ্যাত দুই মহারথীই জিতেছেন ২৩টি করে গ্র্যান্ড স্ল্যাম।

সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে ভক্তদের প্রশ্নের মুখে পড়লেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকাকে জিজ্ঞেস করা হয়- মেসি আর রোনাল্ডোর মধ্যে কে সেরা? উত্তর দিতে কয়েক সেকেন্ডও সময় নেননি নাদাল। রিয়াল মাদ্রিদের ভক্ত হলেও মেসিকেই ভোট দিয়েছেন রাফা। তাঁর কথায়, 'আমার দৃষ্টিতে মেসি রোনাল্ডোর চেয়ে এগিয়ে। তবে আমি কিন্তু রিয়াল মাদ্রিদের সমর্থক।'
Rafa Nadal: “Messi or Ronaldo? Messi is better, but I’m a Real Madrid fan.”🗣️🇪🇸
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) July 23, 2023
pic.twitter.com/0n4bfmjWKY
লা লিগার দর্শক হওয়ার সৌজন্যে এলএমটেন এবং সিআরসেভেনকে খুব কাছ থেকে দেখেছেন নাদাল। রিয়াল সমর্থক হিসেবে তিনি পর্তুগিজ মহাতারকার পক্ষ নেবেন- এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলের সমস্ত ট্রফি জয় করা মেসিকে সেরা বলতে তিনি পিছপা হলেন না নাদাল।

বর্তমানে চোটের সসম্যায় জর্জরিত নাদাল। প্রিয় ফরাসিও ওপেনের পাশাপাশি খেলতে পারেননি উইম্বলডনেও। এমনকি যুক্তরাষ্ট্র ওপেনেও তাঁর খেলার সম্ভবনা নেই। নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ, ইগা সিয়নটেক-সহ বিশ্বের প্রথম সারির সব টেনিস খেলোয়াড়কে দেখা যাবে এ বারের ইউএস ওপেনে। ব্যতিক্রম শুধু নাদাল।
আগামী ২৮ অগস্ট থেকে শুরু হওয়ার কথা ইউএস ওপেন। ফাইনাল ১০ সেপ্টেম্বর। ইউএস ওপেন কর্তৃপক্ষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছেন। তাতে নেই বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়ের নাম। আপাতত ছুটি এবং রিহ্যাবে ব্যস্ত নাদাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications