Lionel Messi: মেজর লিগে অভিষেকেও ম্যাজিক অব্যাহত, দেখুন মেসির গোলের ভিডিও
লিগস কাপ, ইউ এস ওপেন টুর্নামেন্টের পর এবার মেজর লিগ সকারেও মেসি ম্যাজিক অব্যাহত। কেরিয়ারে প্রথমবার এমএলএসের ম্যাচ খেলতে নামলেন আর্জেন্টাইন রাজপুত্র। ইন্টার মায়ামির জার্সিতে আমেরিকান লিগে অভিষেকটা রঙিন করে রাখলেন মেসি। গোলের ধারা অব্যাহত রাখলেন। সেই সঙ্গে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামি জয় পেল ২-০ গোলে।
টানা ম্যাচ খেলে ক্লান্ত মেসিকে তাই মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। ইঙ্গিতটা দিয়েছিলেন খোদ ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনোই। সেই মতোই ম্যাচের প্রথম একাদশে ছিলেন না এলএমটেন, বার্সেলোনা কিংবদন্তি সার্জিও বুসকেটসও ছিলেন রিজার্ভ বেঞ্চে।

মেসি প্রথম থেকে না খেললেও লিড নিতে অসুবিধা হয়নি মায়ামির। প্রথমার্ধেই সুযোগ কাজে মায়ামিকে এগিয়ে দেন গোমেজ। বিপক্ষের পেনাল্টি বেশ বাইরে থেকে দারুণ এক পাসে গোমেজকে খুঁজে নেন নোয়াহ এলিয়েন। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ইন্টার মায়ামিকে লিড এনে দেন এই প্যারাগুয়েন মিডফিল্ডার।
🤌 Debut en la MLS con gol 🤌 pic.twitter.com/iYVVq73TIR
— Inter Miami CF (@InterMiamiCF) August 27, 2023
১ গোলের লিড কখনই নিরাপদ নয় তাই দ্বিতীয়ার্ধে মেসিকে নামান কোচ টাটা মার্টিনো। আর্জেন্টাইনই অধিনায়ক প্রথমবার মাঠে না্মলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান লিগ 'মেজর লিগ সকারের' ম্যাচে। মেসি নামার পর ম্যাচের গতি ও মায়ামির খেলাতে পরিবর্তন আসে। আক্রমণের নিয়ন্ত্রণটা চলে আসে ইন্টার মায়ামির হাতে।
ম্যাচের ৮৯ মিনিটে গোল করে সেই অভিষেকটিও স্মরণীয় করে রাখলেন মেসি। এই গোলের পেছনে মূল কারিগর ছিলেন মেসিই। তিনি ডি-বক্সের মধ্যে থেকে প্রায় ৭ জন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সতীর্থ ক্রেমাশ্চিকে বল দেন। আর মায়ামির এই ফরোয়ার্ড গোলের সামনে মেসিকে বল বাড়িয়ে দেন। সেখান থেকে পায়ের হালকা ছোঁয়ায় বল জালে জড়ান এলএমটেন।
For his first regular season goal for the club 🎉
— Inter Miami CF (@InterMiamiCF) August 27, 2023
Cremaschi ▶️ Messi!#RBNYvMIA | 0-2 pic.twitter.com/jyzfCqMKwQ
নিজের স্বভাবসিদ্ধ বাঁ-পায়ের জাদুতে দলকে ২-০ ফলে জয় পেতে সহায়তা করেন মেসি, অবশ্য আর এই গোলের মধ্য দিয়ে তিনি মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন।

তিনি যোগ দেওয়ার আগে লিগ টেবিলে তার দল একদম তলানিতে ছিল। এই জায়গা থেকে লিগ জয় আর সম্ভব নয়। অক্টোবর মাসের শেষ অবধি মেসি নিজের দলকে কতটা উপরে তুলে নিয়ে যেতে পারেন সেটাই দেখার। ইতিমধ্যেই ট্রফি জিতিয়েছেন এবার মেজর লিগেও দলকে সম্মাণ জনক জায়গায় নিয়ে যাওয়াই লক্ষ্য মেসির। ম্যাজিশিয়ানে ভরসা রাখছে মায়ামি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications