কোপার মধ্যেই এই প্রথমবার ফ্রি এজেন্ট লিওনেল মেসি, বার্সা তারকার কেন এই হাল?

কোপার মধ্যেই এই প্রথমবার ফ্রি এজেন্ট লিওনেল মেসি, বার্সা তারকার কেন এই হাল?

বার্সেলোনার সঙ্গে অবশেষে চুক্তি শেষ হল লিওনেল মেসি। ফলে কোপা আমেরিকার মধ্যেই ফ্রি এজেন্ট হলেন আর্জেন্তিনিও তারকা। লিও-র ১৬ বছরের ফুটবল কেরিয়ারে প্রথমবার ঘটল এমন ঘটনা। এবার কোথায় যাবেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলরা। নাকি প্রিয় ক্লাব বার্সেলোনাতেই আরও কয়েক বছর থেকে যাবেন মেসি, তারই অনুসন্ধানে নেমে পড়েছেন ফুটবল প্রেমীরা।

বার্সার সঙ্গে চুক্তি শেষ

বার্সার সঙ্গে চুক্তি শেষ

৩০ জুন অর্থাৎ বুধবার বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির দীর্ঘদিন ধরে চলে আসা চুক্তি শেষ হয়েছে। আর্জেন্তিনিও তারকার সঙ্গে সম্পর্ক অটুঁট রাখতে ওই তারিখের মধ্যেই তাঁর সঙ্গে স্প্যানিশ ক্লাবের চুক্তি পুবর্নবীকরণ করতে হতো। যা করতে না পারায় আপাতত মেসি ফ্রি এজেন্ট গিয়েছেন। ৩৪ বছরের ফুটবল তারকার জীবনে এমন ঘটনা প্রথমবার ঘটেছে।

হাল ছাড়ছে না বার্সাকে

হাল ছাড়ছে না বার্সাকে

তবে লিওনেল মেসিকে হারাতে চায় না বার্সেলোনা। ফলে ফুটবলারকে নিজেদের ক্লাবে রাখার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল জায়ান্ট। যদিও তাতে বাধা রয়েছে বিস্তর। কারণ চুক্তি পুনর্নবীকরণের জন্য মেসি যে পরিমাণ অর্থ চাইছেন, তা বার্সার পক্ষে দেওয়া সম্ভব নয়। স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়মেও তা আটকাবে। তাছাড়া দল নির্বাচন নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে মন কষাকষির জেরে লিও নিজেও বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে খবর। কারণ অনেক আগেই তিনি স্প্যানিশ ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। শোনা যাচ্ছে এবার স্পেন ছেড়ে ইংল্যান্ডে ফুটবল খেলতে দেখা যেতে পারে আর্জে্ন্তিনিও তারকাকে। যদিও হাল না ছেড়ে মেসির বাবার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে স্প্যানিশ ক্লাব।

মেসি ও বার্সেলোনা

মেসি ও বার্সেলোনা

২০০৪ সাল থেকে বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে লিওনেল মেসিকে। ক্লাবের হয়ে তিনি ১০ বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছেন। তিন বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও চার বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি সাত বার কোপা দেল রে ও সাত বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন মেসি। বার্সার জার্সিতে উয়েফা সুপার কাপও তিন বার চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্তাইন তারকা ৬ বার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন। সবমিলিয়ে স্প্যানিশ ক্লাবের হয়ে ৭৪২টি ম্যাচ খেলে ৬৪০ গোল করেছেন মেসি। যদিও গত দুই মরসুম স্প্যানিশ লিগ খেতাব জিততে পারেনি বার্সেলোনা। ২০১৪-১৫ মরসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছিল মেসির দল।

কোথায় যাবেন মেসি

কোথায় যাবেন মেসি

ফ্রি এজেন্ট হয়ে যাওয়া লিওনেল মেসি এবার কোথায় যাবেন, তার অনুসন্ধানে বেরিয়ে পড়েছেন ফুটবল প্রেমীরা। বার্সেলোনায় তাঁর প্রত্যাবর্তন অসম্ভব বলে ধরে নেওয়া হচ্ছে। আগামী মরসুমে মেসিকে কোনও ব্রিটিশ ক্লাবে সই করতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। জল্পনায় ভেসে আসা বেশ কয়েকটি নামের মধ্যে অন্যতম ম্যাঞ্চেস্টার সিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+