বছরের শেষ লগ্নে রোনাল্ডোকে টেক্কা মেসি-র, আবার হলেন এক নম্বর
দুই দেশ, দুই ক্লাব, দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি।
বছর শেষে আবার শীর্ষে লিওনেল মেসি। গার্ডিয়ান পত্রিকার বর্ষসেরা- ১০০ তালিকার এক নম্বরে জায়গা পেয়ে গেলেন লিওনেল মেসি। দু নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

৬৩ টি দেশের ১৬৯ জন বিচারকের চুলচেরা বিচারের পর এক নম্বরে জায়গা করে নিয়েছেন লিও মেসি। রোনাল্ডো ও মেসি-র সঙ্গে রোনাল্ডোর এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রোনাল্ডো যেখানে পেয়েছেন ৬৫৪০ পয়েন্ট , সেখানে মেসির পয়েন্ট ৬৫৮২। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৪২ পয়েন্ট।
এর পিছনে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বিস্তর। তিন নম্বরে শেষ করেছেন নেইমার। তাঁর স্কোর ৫৯৩৪। চার নম্বরে শেষ করেছেন কেভিন ডি ব্রুয়েন।
৬ বছর ধরে মেসি আর রোনাল্ডোই এই বিখ্যাত সংবাদপত্রের সেরা একশো-র এক নম্বরে জায়গা করে নিচ্ছেন। মেসি এটা জিতেছেন চারবার। ২০১৭ -র আগে ২০১২, ১৩, ও ১৫ -তে এই সেরা হয়েছেন। এদিকে ২০১৪ ও ২০১৬ সালে সেরা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
দু'জনেই যেবার সেরা হননি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। এই ছ বছরে মেসি ও রোনাল্ডোর মৌরুসিপাট্টা ভাঙতে পারেননি।












Click it and Unblock the Notifications