বার্সেলোনা ফ্যানেদের জন্য অবশেষে সুখবর, ট্রেনিংয়ে ফিরে খুশি মেসি, দেখুন ছবি-ভিডিও
বার্সেলোনা ফ্যানেদের জন্য অবশেষে সুখবর, ট্রেনিংয়ে ফিরে খুশি মেসি, দেখুন ছবি-ভিডিও
বার্সেলোনা ফ্যানেদের জন্যে অবশেষে সুখবর। শেষ কয়েক সপ্তাহ ধরে বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত আগামী মরসুমের জন্য বার্সা জার্সিতে প্রস্তুতি শুরু করে দিলেন লিওনেল মেসি। শুক্রবার খবরটা জানা গিয়েছিল, আইনি জটিলতা কাটাতে বার্সেলোনা ক্লাবে আরও এক বছর থাকতে চলেছেন মেসি। সেই সঙ্গে স্ত্রী ও তিন ছেলে বার্সা ছাড়তে নারাজ, স্পেনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারার কারণে তারা এখানেই থেকে যেতে চান। শেষ পর্যন্ত তাই বার্সা প্রেসিডেন্টের সঙ্গে মেগা বৈঠেকের পর বার্সেলোনাতে থাকবেন বলে মেসি মনস্থির করেছেন। এরপর তাঁকে মাঠে ফেরা দেখতে অপেক্ষায় ছিল গোটা ফুটবলবিশ্ব।

অপেক্ষার অবসান, মাঠে ফিরলেন মেসি
সেই অপেক্ষারই এবার অবসান। মাঠে ফিরলেন লিওনেল মেসি। সোমবার সোশ্যাল মিডিয়া জুড়ে মেসির গাড়ির সামনের সিটে বসে বার্সেলোনা ক্লাবের ট্রেনিংয়ে আসা, এরপর কাতালান ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে অনুশীলনে নেমে পড়ার ছবি ভাইরাল হয়েছে।

বার্সা ছাড়তে চাওয়ার পর এটাই মেসি প্রথম প্রত্যাবর্তন
প্রসঙ্গত বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর এই প্রথম মাঠে নামলেন মেসি। এর আগে, প্রাক মরসুম প্রস্তুতিতে ক্লাবের করোনা পরীক্ষা এড়িয়ে গিয়ে বার্সেলোনা ছাড়়ার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছিলেন। এরপর মেসি দলের নতুন কোচ কোম্যানের প্রথম অনুশীলনও এড়িয়ে যান।

কেন বার্সা ছাড়লেন না মেসি
মেসি ও তাঁর এজেন্টের দাবি, মরসুম শেষে লিও ফ্রি ফুটবলার ছিলেন, বার্সেলোনা ও লা-লিগা কর্তৃপক্ষ অবশ্য মেসিকে নিতে গেলে কোনও ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো এক্সিট ক্লজ পূরণ করতে হবে বলে জানিয়ে দেয়। উল্লেখ্যে করোনা পরবর্তী সময়ে মেসিকে নিতে কোনও ক্লাবই এই বিপুল পরিমাণ অর্থ খরচে নিরুপায়। ফলে ক্লাবের সঙ্গে এক্সিট ক্লজ নিয়ে আইনি জটিলতা এড়িয়ে যেতেই আরও এক বছর বার্সেলোনাতেই থেকে যাওয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

লা-লিগা শুরু কবে?বার্সেলোনা তাঁদের প্রথম ম্যাচ কবে খেলবে?
১২ সেপ্টেম্বর থেকে নতুন মরসুমের লা-লিগ শুরু হচ্ছে। মেসির বার্সেলোনা ২৭ সেপ্টেম্বর ভারিয়ালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা-লিগা অভিযান শুরু করবে।












Click it and Unblock the Notifications