সৌদি আরব সফরের জন্য ক্ষমা চাইলেন মেসি, সিদ্ধান্তে অনড় পিএসজি

অবশেষে সুর নরম করলেন লিও মেসি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরব সফরে আসার জন্য ক্ষমা চেয়ে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। গত কয়েকদিন ধরেই মেসি বনাম পিএসজি বিতর্ক চলছে। পিএসজি টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে হঠাত করেই সৌদি আরবে স্বপরিবার নিয়ে চলে আসেন এলএমটেন।

বিশ্বজয়ী অধিনায়ক হলেও ক্লাবের শৃঙ্খলার উর্ধ্বে যে কেউ নন তা মেসিকে শাস্তি দিয়েই বুঝিয়ে দেয় পিএসজি। ক্লাবকে না জানিয়ে হঠাত্ সৌদি আরব ভ্রমণ করার ফলে আগামী দুই সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে লিওনেল মেসিকে।

১

প্রথমে চুপ থাকলেও অবশেষে নীরবতা ভঙ্গ করেছেন পিএসজি তারকা। মেসি ক্ষমা চেয়ে বলেছেন, 'ভেবেছিলাম ম্যাচের পরদিন অনুশীলনে বিরতি থাকবে। যেমনটা আগের সপ্তাহে হয়েছিল। এর আগেও আমি সৌদি সফর বাতিল করেছিলাম। কিন্তু এবার তা করতে পারিনি। ক্ষমা চেয়ে নিলাম। এখন ক্লাবের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।'

যদিও মেসির ক্ষমা চাওয়ার পরও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে পিএসজি ক্লাব। শুধু ম্যাচ খেলা নয়, মেসির অনুশীলনেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অর্থাৎ, দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না তিনি।
এমনকি, ফ্রান্সে পিএসজি সমর্থকদের অসন্তোষ বাড়ছে বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে। কয়েকদিন আগে পিএসজির অনুশীলন চলাকালীন একদল সমর্থক ক্লাবের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। তাদের হাতে ছিল পোস্টার, ব্যানার। মুখে তাঁরা স্লোগান দিতে থাকেন মেসি-নেইমারদের বিরুদ্ধে।

২

সূত্রের খবর, পরের মরসুমে ফ্রান্সে থাকার আগ্রহ হারিয়েছিলেন মেসি। শুধু তাই নয়, সৌদির ক্লাবের সঙ্গে যেমন কথা চলছে তেমনি তার পুরনো ক্লাব বার্সেলোনাতেও আবার প্রত্যাবর্তন করতে পারেন মেসি। সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষের অধ্যায় দেখছেন অনেকে।

ফরাসি মিডিয়ায় খবর অনুযায়ী, পিএসজি মেসির সঙ্গে চুক্তি নবীকরনের ইচ্ছা থেকেও সরে এসেছে। ফুটবল-বিশ্বের অনেকে ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

৩

এদিকে লিগ ওয়ান জয়ের দোরগোড়ায় রয়েছে পিএসজি। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫ নিয়ে শীর্ষে রয়েছে এমবাপেরা। এই পরিস্থিতিতে মেসিকে নিয়ে বিতর্ক হওয়ায় কিছুটা বিরক্ত দলের কোচ গালতিয়ের।আগামী সোমবার ট্রয়েসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পিএসজির। এই ম্যাচে দলের সেরা তারকা মেসিকে খেলাতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয় পিএসজি কোচের কাছে।
মেসির ক্ষমা চাওয়ার পর কী করবে পিএসজি, সেটাই দেখার।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+