বাবা হওয়ার প্রতিযোগিতাতেও একে অপরকে টেক্কা দিচ্ছেন রোনাল্ডো-মেসি, মিলবে কোন ব্যালন ডি অর
ফের খুশ খবর। মেসি-র পরিবারে আসতে চলেছে নতুন অতিথি
লিওনেলের পরিবারে খুশির খবর। ফের বাবা হতে চলেছেন আর্জেন্তাইন তারকা। নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন এই খুশির খবর।

জুনে বিয়ে, সন্তানসম্ভবা আন্তোনেলা
জুনের ৩০ তারিখ দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিও মেসি। রাজকীয় এই বিয়েতে হাজির ছিলেন মেসির বার্সেলোনার সতীর্থরা।

মেসি পরিবারের সদস্যরা
এর আগে দুটি পুত্র সন্তানের বাবা মেসি। থিয়াগো ও মাতেওকে নিয়ে নিয়মিত ছুটি কাটান আন্তোনেলা ও মেসি। এবার তাঁদের দলে আরও একটি কনিষ্ঠতম সদস্য যুক্ত হবেন।

রোনাল্ডো পরিবারেও খুশির খবর
এদিকে এর আগেই রোনাল্ডো পরিবারের তরফ থেকে খুশির খবর ছিল যে তাঁদের যমজ সদস্যের পর আরও একটি কনিষ্ঠ সদস্য আসতে চলেছেন পরিবারে। রোনাল্ডোর প্রথম সন্তানের পর সদ্য সদ্য যমজ সন্তানের পিতা হয়েছেন। যাদের একটি মেয়ে অন্যটি ছেলে।

আরও কনিষ্ঠ সদস্য আসতে চলেছেন পরিবারে
এই মুহূর্তে সিআর সেভেনের গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজও সন্তানসম্ভবা। সেই সন্তান ভূমিষ্ঠ হলে রোনাল্ডোর চারটি সন্তান হবে।

সমালোচকদের গুঞ্জন
এরপরই রসিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কী মাঠের লড়াই মাঠের বাইরেও একইরকম ভাবে রয়েছে। পাল্লা দিয়ে নিজেদের পরিবার বড় করছেন এই দুই মহাতারকা।












Click it and Unblock the Notifications