গোল করতে ব্যর্থ, হারল দলও, পিএসজিতে শেষের অধ্যায়টা রঙিন হল না মেসির

পিএসজিতে সমাপ্তি মেসি যুগের। শনিবার রাতেই প্যারিসের ক্লাবে শেষে অধ্যায়টা লিখে ফেললেন ফুটবল রাজপুত্র। তবে শেষটা ভালো হল না মেসির। লিগ শিরোপা জিতলেও জয় দিয়ে পিএসজি অধ্যায়ের শেষ করতে পারলেন না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক। লিগ শিরোপা জিতলেও হারের তোতো স্বাদ নিয়েই শেষ ম্যাচে মাঠ ছাড়লেন মেসি।

শনিবার রাতে আর ক্লেমন্টের বিরুদ্ধে প্যারিসিয়ানদের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ৩৫ বছর বয়সি মহাতারকা। শেষ হল পিএসজিতে মেসির দুই বছরের অধ্যায়। মেসি যে দল ছাড়বেন তা আগেই নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকু। ম্যাচ শুরুর আগেই যেন ছিঁড়ে গেল সর্ম্পকের বিনিসুতোটা।

১

আর ক্লেমন্টের বিরুদ্ধে ম্যাচের আগেই পিএসজি এক বিবৃতি দিয়ে মেসির ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল। পিএসজির পক্ষ থেকে বিবৃতিতে বলা হল, 'ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই মরসুম কাটানোর পর, পিএসজি-র সঙ্গে লিও মেসির দুরন্ত এক অভিযানের সমাপ্তি ঘটবে।'


পিএসজি কোচ গ্লাটিয়ের আগেই বলেছিলেন, 'ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিয়ো।' মেসির সঙ্গেই শেষ ম্যাচ খেললেন রামোসও। দুই তারকাকে শেষ ম্যাচে সংবর্ধনা জানালো পিএসজি।

২

আর ক্লেমন্টের বিরুদ্ধে ম্যাচে ৩-২ গোলে হারতে হলে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। শেষ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন মেসি। শুরুটা অবশ্য পিএসজি দারুনভাবেই করেছিল। ২১ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। রামোস ১৬ মিনিটে হেড থেকে এবং তার ৫ মিনিট পর এমবাপে পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টিটা মেসিকে কেন নিতে দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন থাকল।


২-০ গোলে পিছিয়ে পড়ে ক্লেমন্টে পাল্টা লড়াই শুরু করতে সময় নিয়েছে মাত্র ৩ মিনিট। ২৪ মিনিটে গোল করেন ক্লেরমঁর গাস্তিয়েন। একপর মেহদি জেফফান ও গ্রিজন কেয়েই গোল করে পিএসজির চ্যাম্পিয়নশিপের উৎসব কিছুটা বেরঙিন করে দিল।

৩৩

যদিও ম্যাচের অন্তিম সময়ে দলকে পয়েন্ট এনে দেওয়ার সুযোগ এসেছিল লিওনেল মেসির সামনে। কিন্তু আর্জেন্টাইন তারকার দারুণ ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক। ফলে শূন্য হাতেই মাঠ ছাড়তে হল মেসিকে।
৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মরসুম শেষ করল পিএসজি। ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। তৃতীয় মার্শেইয়ের সংগ্রহ ৭৩ পয়েন্ট। দুই মরসুমে দলকে লিগ ওয়ানের খেতাব দিলেও ইউরোপীয় প্রতিযোগিতায় পিএসজিকে সাফল্যের মুখ দেখাতে পারলেন না মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+