ব্রাজিলকে হারিয়ে আর্জেন্তিনার কোপা জয়ের সেরা দৃশ্য! মেসি-নেইমারের আলিঙ্গনের ভিডিও ভাইরাল

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্তিনার কোপা জয়ের সেরা দৃশ্য! মেসি-নেইমারের আলিঙ্গন ভিডিওতে

রবিবারের সকালে কোপা আমেরিকা ফাইনালে ২৮ বছরের খরা কাটিয়েছেন লিওনেল মেসি। দেশের জার্সি গায়ে সিনিয়র টিমের হয়ে প্রথম সাফল্য এসেছে আবার ব্রাজিলকে হারিয়ে। স্বভাবতই উচ্ছ্বাস তো ছিলই বাঁধ ভাঙা। কিন্তু বন্ধু নেইমারের পরাজয়ও যে ছিল পাশাপাশি। একধারে দুঃখ, অন্যধারে আনন্দ মিশে গেল দুই বন্ধুর আলিঙ্গনে।

নেইমার এগিয়ে এলেন মেসির দিকে, তারপর...

নেইমার এগিয়ে এলেন মেসির দিকে, তারপর...

ব্রাজিলের ঘরের মাঠ মারাকানায় আর্জেন্তিনা স্বপ্নের জয় পেয়েছে। ১-০ ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে মেসির সতীর্থরা তখন আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন। মেসিকে শূন্যে ছুড়ে লুফছেন সতীর্থরা। তখন ব্রাজিল তারকা নেইমার কান্নায় ভেঙে পড়েছেন। চোখ এড়ায়নি বন্ধ মেসির। কান্না মুছে নেইমার এগিয়ে এলেন মেসির দিকে, মেসিও এগিয়ে গেলেন। তারপরই দুই বন্ধু ভাগ করে নিলেন সমস্ত হর্ষ-বিষাদ।

সান্ত্বনা দিলেন একজন, একজন জানালেন উষ্ণ অভিনন্দন

খেলা শেষে মেসি এবং নেইমার দীর্ঘ আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন। একজনের মনের জ্বালা দূর করতে সান্ত্বনা দিলেন একজন। আর একজন জানালেন উষ্ণ অভিনন্দন। ব্রাজিলিয়ান নেইমার তাঁর প্রিয় বন্ধুকে কোপা আমেরিকা ফাইনাল শেষে অভিনন্দন জানাতে এগিয়ে গিয়েছিলেন। আর আর্জেন্টাইন তারকা মেসি তাঁকে দিলেন সান্ত্বনা।

অতৃপ্তির অবসানে বন্ধুর হৃদয় ভেঙেছে, সান্ত্বনাই সম্বল

অতৃপ্তির অবসানে বন্ধুর হৃদয় ভেঙেছে, সান্ত্বনাই সম্বল

নেইমরারের কাছে সত্যিই মর্মস্পর্শী মুহূর্ত ছিল সেটা। হৃদয় বিদারক হারের পর সান্ত্বনা দিয়েছিলেন বন্ধু মেসিকে, যিনি এতদিন তাঁর দেশের হয়ে একটিও বড় ট্রফি জিততে পারেননি বিশ্বসেরা ফুটবলার হয়েও। সেই অতৃপ্তির অবসান হয়েছে আজ। তাই হৃদয় ভেঙে গেলেও বন্ধুকে অভিনন্দন জানাতে হবে। আর মেসির তৃপ্তির দিনে বন্ধুর হৃদয় ভেঙেছে, তাই সান্ত্বনাও যে তাঁকেই দিতে হবে। সেটাই করে দেখালেন ফুটবল বিশ্বের দুই স্তম্ভ।

একসঙ্গে চার বছর কাটিয়ে হৃদয় বাঁধা পড়েছে মেসি-নেইমারের

একসঙ্গে চার বছর কাটিয়ে হৃদয় বাঁধা পড়েছে মেসি-নেইমারের

বার্সেলোনায় একসঙ্গে চার বছর কাটিয়েছেন দুই ফুটবলার। এক সঙ্গে অসংখ্য ট্রফি বার্সেলোনার ঘরে তুলেছেন নেইমার এবং লিওনেল মেসি। কিন্তু এদিন লড়াই যে ছিল দেশের জার্সিতে। সেখানে ২৮ বছর পর আর্জেন্তিনা প্রথম বড় শিরোপা জিতেছে। লিওনেল মেসি অবশেষে নীল-সাদা জার্সিতে প্রথম কোনও কাপ জিতেছেন। অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ব্রাজিলের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে ১৫তম কোপা আমেরিকা খেতাব প্রাপ্তির রেকর্ড গড়েছে আর্জেন্তিনা।

একে অপরকে যেভাবে জড়িয়ে ধরলেন, তাতে জিতল ফুটবল

এতদিন আর্জেন্তিনার হয়ে মেসির শিরোপা ছিল ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় আর ২০০৮ সালে বেজিং অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্তি। রবিহার মেসি কোপা আমেরিকা ট্রফিতে প্রথমবার চুমু খাওয়ার সুযোগ পেলেন ৩৪ বছর বয়সে এসে। তারপরই দুই তারকা একে অপরকে যেভাবে জড়িয়ে ধরলেন, তাতে জিতল ফুটবল।

মেসি-নেইমারকে যুগ্মসেরা বাছল কনমেবল

মেসি-নেইমারকে যুগ্মসেরা বাছল কনমেবল

আর্জেন্তিনার লিওনেল মেসি এবং ব্রাজিলের নেইমারকে ফাইনালে ওঠার আগেই কোপা আমেরিকার সেরা দুই খেলোয়াড় নির্বাচিত করেছিল কনমেবল। কনমেবল এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র একজন সেরা খেলোয়াড় নির্বাচন করা সম্ভব নয়। কারণ এই টুর্নামেন্টে তাদের বিচারে দু'জন রয়েছে সেরার আসনে। যদিও মেসিই সেরা ফুটবলারের পুরস্কার সোনার বল পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+