'প্লেয়ার হঠাও' -ডাক দিলেন ক্ষুব্ধ মেসি, ম্যাচে হেরে ক্রদ্ধ বার্সা তারকা

কোপা ডেল রে-তে হারল বার্সেলোনা, ভীষণ রেগে লিওনেল মেসি।

হারলেই অভিযোগ -পাল্টা অভিযোগ ওঠে। অত্যন্ত সুন্দর-সুখের সংসার যাদের মনে হয় তারাও কীরকম যেন ছিরকুটে হয়ে যায়। ঠিক সেরকমটাই হল বার্সেলোনার ম্যাচ হারার পর।

'প্লেয়ার হঠাও' -ডাক দিলেন ক্ষুব্ধ মেসি, ম্যাচে হেরে ক্রদ্ধ বার্সা তারকা

দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি , দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছিল বার্সেলোনা। হঠাৎই কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে এস্পানিয়লের কাছে হেরে গেল তারা। এদিন অ্যাওয়ে ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ৬১ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু মেসির পেনাল্টি বাঁচিয়ে দেন এস্পানিয়ল গোলরক্ষক দিয়েগো লোপেজ। ম্যাচে ৭২ শতাংশ বল পজেশান রেখেও ম্যাচে গোল করতে ব্যর্থ বার্সা।

¡Gran trabajo equipo 🙌! Buen resultado, pero la vuelta será también muy dura. Enorme como siempre nuestra afición 👏👏👏 #RCDE ⚪️🔵 pic.twitter.com/FlQBJ2AITj
— Oscar Duarte (@ODuarte04) January 17, 2018

এদিকে ৮৮ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে দেন এস্পানিয়লের অস্কার মেলেন্ডো।

Bon dia! 👋 Com us heu llevat? 😃🤗

🐦🐦 En las buenas y en las no tan buenas. Pero siempre #RCDE. ¡Qué bonito es ser perico! 🐦🐦 pic.twitter.com/zeUsu79nMB
— RCD Espanyol (@RCDEspanyol) January 18, 2018

একটানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ চাখল আর্নেস্তো ভালভারদের ছেলেরা। কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে থাকার পরই স্বভাববিরুদ্ধ ভাবে বিস্ফোরণ ঘটিয়েছেন মেসি। দলের সতীর্থদের থেকে একশ শতাংশ সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। একসময়ের তাঁর সেলিব্রেশনের সাথী অ্যালেক্সি ভিদালের দিকে তাঁর অভিযোগের আঙুল।

'প্লেয়ার হঠাও' -ডাক দিলেন ক্ষুব্ধ মেসি, ম্যাচে হেরে ক্রদ্ধ বার্সা তারকা

ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রের খবর এর ফলে তিনি আর বার্সেলোনা দলে ভিদালকে দেখতে চাননা বলেও অভিযোগ করেছেন। আসলে বার্সা-য় তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এরকম অভিযোগ আবার ভিদালের , ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথাও চলছে স্প্যানিশ এই মিডফিল্ডারের।

এদিকে এই সব বিতর্কের মধ্যেই ২০২২ অবধি জেরার পিকের সঙ্গে চুক্তি -র পুনর্নবীকরণ করে নিল বার্সেলোনা।

[BREAKING NEWS]@3gerardpique has agreed a new @FCBarcelona contract until 2022
Full story 👉 https://t.co/Reo9RsJ3IU
🔵🔴 #Pique2022 pic.twitter.com/wTEJKc6Gd5
— FC Barcelona (@FCBarcelona) January 18, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+