বিমান দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছিল গোটা ফুটবল দল, তাদের মধ্যেই একজনের যেন ঘটল পুর্নজন্ম
আট মাস আগে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা, জন্ম নিল তাঁর পুত্র সন্তান তারপর কী হল
সময় থেমে থাকে না। নিজের নিয়মেই সে এগিয়ে যায়। চাপেকোয়েন্স বিমান দুর্ঘটনার পর আট মাস সময় কেটে গেছে। ব্রাজিল ফুটবল ক্লাবটির ১৯ জন মারা গিয়েছিলেন সেদিনের বিমান দুর্ঘটনায়। চাপেকোয়েন্সের তারকা ফুটবলার থিয়াগুহিনোও ছিলেন সেই তালিকায়।

২২ বছরের থিয়াগুহিনো রেখে গিয়েছিলেন নিজের সন্তানসম্ভবা স্ত্রী অ্যালভেজকে। ১৯ জন মৃত ফুটবলারের থেকে তাঁর পার্থক্য ছিল। মাত্র এক বছর অ্যালভেজের সঙ্গে বিয়ে হয়েছিল থিয়াগুহিনোর। আরও পাঁচজন দম্পতির মত তাঁরাও স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে পথ চলার। কিন্তু নিয়তি হতে দেয়নি।

তবে আজ অ্যালভেজের জীবনে আনন্দের দিন। মৃত থিয়াগুহিনোর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজেই সেই সুখবর জানিয়েছেন। পুত্র সন্তানের নামও রেখেছেন মৃত স্বামীর নামেই। জুনিয়র থিয়াগুহিনো। জুনিয়র সিনিয়রের মত ফুটবল খেলবে কিনা বলবে সময়। কিন্তু সে আবারও জগতকে একটা বার্তাই পৌঁছে দিল। জীবন থেমে থাকেনা। বহমানতার নামই হল জীবন।













Click it and Unblock the Notifications