আহা তুমি সুন্দরী কত, ঝকঝকে যুবভারতীর না দেখা ছবি
এক বিশ্বকাপের হাত ধরে পুরো বদলে গেল সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম। নতুন মোড়কের যুবভারতী দেখলে চমক লাগতে বাধ্য
নতুন রূপে সেজে ওঠা যুবভারতীর রূপ দেখে তাক লেগে গেছে সকলেরই। ফিফার পক্ষ থেকেও প্রশংসা আদায় করে নিয়েছে যুবভারতী। পাশাপাশি স্টেডিয়াম সংলগ্ন অংশও সেজে উঠেছে ঝকঝকে রূপে।



যুবভারতী ও তার সংলগ্ন অঞ্চলের সজ্জার ছবি আগে থেকেই ভাইরাল হয়েছে। এবার দেখে নেওয়া যাক যুবভারতীর বিভিন্ন না দেখা ছবি। শুধু মাঠ নয় সমস্ত যুবভারতীই বদলে গেছে। এমনভাবে সেজে উঠেছে যুবভারতী যে পাল্লা দিতে পারে যেকোনও বিদেশের মাঠের সঙ্গেও।


বিশেষ অতিথিদের জন্য তৈরি হয়েছে একদম আলাদা জোন। সেখানের সাজসজ্জাও হয়েছে একদম অভিনব কায়দায়। ইডেনে যেরকম ভিআইপি বক্স রয়েছে এখানেই সেরকম ভিআইপি বক্স রয়েছে।


থাকছে নতুন ভাবে তৈরি হওয়া ডোপিং রুম ও পুলিশের জন্য তৈরি বিশেষ রুম।


মাঠে ঘাসের মাপ আয়ত্তে রাখার জন্য নিয়মিত চলেছে ঘাস ছাঁটাইয়ের কাজ। যুবভারতীতে বল রোল হতে আর দিন দুয়েক তার আগে একদম পারফেক্ট শেপে থাকছে এই স্টেডিয়াম।

গ্যালারিতে ওঠার রাস্তাগুলিতেও নতুন সজ্জা। পাশাপাশি স্টেডিয়ামের ঢোকার মুখেও রয়েছে নানারকমের সৌন্দার্য্যায়নের কাজ।


স্টেডিয়ামের পাশাপাশি রাজ্য ক্রীড়া দফতরের যুব আবাসও একদম অন্যরকম রূপে সাজানো হয়েছে। সেখানে তৈরি হয়েছে এসি ও নন এসি ডাইনিং হল।


সব মিলিয়ে ঝকঝকে যুবভারতী একেবারে প্রস্তুত বিশ্বকাপের জন্য। এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।












Click it and Unblock the Notifications