জমাটি লড়াই শেষ ষোলোর, কলকাতায় লড়বে ইংল্যান্ড, ব্রাজিল খেলবে গোয়ায়
আর নয় গ্রুপ পর্ব। এবার লড়াই আরও কঠিন। প্রি -কোয়ার্টারের লড়াইতে হেরেছ কী পা ফস্কেছে।
বিশ্বকাপের লড়াই এখন চূড়ান্ত পর্বে। আর একটা ম্যাচেও হারা যাবে না। যে দল হারবে সেই ছিটকে যাবে লড়াই থেকে। কলকাতায় নিজেদের ভাগ্য পরীক্ষা করে নেবে ইংল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে থ্রি লায়ন্সের দাপট দেখেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। তাঁদের প্লেয়ারদের সঙ্গে একাত্মও হয়ে গেছেন কলকাতা। জাপানের বিরুদ্ধে মঙ্গলাবর শেষ আটের টিকিট পেতে নামবেন ইংল্যান্ড।

১৭ অক্টোবরে চারটি প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। বিশ্বকাপে অঘটন ঘটানো ইরান নামছে মেক্সিকোর বিরুদ্ধে। গোয়াতে হবে এই ম্যাচ বিকেল পাঁচটার সময়। অন্যদিকে একইসময়ে ফ্রান্স্ খেলব স্পেনের বিরুদ্ধে। দুই ইউরোপীয় জায়ন্টদের লড়াইয়ের সাক্ষী থাকবেন গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের দর্শক।

এদিন রাত আটটায় যুবভারতী ছাড়া অন্য ম্যাচটি আছে গোয়াতেই । সেই ম্যাতে মুখোমুখি হবে মালি ও ইরাক।

১৮ অক্টোবর প্রি -কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচ রয়েছে। এই ম্যাচ দুটির একটি আছে মুম্বইতে অন্যটি গোয়ায়। ঘানা খেলেব নাইজারের বিরুদ্ধে মুম্বইতে। অন্যদিকে ব্রাজিল ফ্যানদের চোখ থাকবে ১৮ তারিখের শেষ ম্যাচে। হন্ডুরাসের বিরুদ্ধে ব্রাজিল খেলতে নামবে কোয়ার্টারের টিকিটের জন্য।












Click it and Unblock the Notifications