পিএসজিতে যাচ্ছেন মেসি? নেইমার-এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধছেন লিও?

মেসিকে পেতে মরিয়া পিএসজি, নেইমার-এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধতে পারেন লিও

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে লজ্জার ৮ গোল হজমের পর,মেসির বার্সেলোনা ছাড়়া নিয়ে জোর গুঞ্জন। ২০২১ পর্যন্ত চুক্তি থাকলেও এবছরই নাকি স্প্যানিশ ক্লাব ছাড়তে চাইছেন লিও। এবার বায়ার্নের বিরুদ্ধে ফাইনাল হারের পর লিওকে পেতে মরিয়া বলে জানিয়ে দিল পিএসজি।

বায়ার্নের বিরুদ্ধে ফাইনালে হার

বায়ার্নের বিরুদ্ধে ফাইনালে হার

রবিবার রাতে লিসবনে জার্মান দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচে গোলের সুযোগ তৈরি করলেও ফরাসি ক্লাব কাঙ্খিত গোল পায়নি। নেইমার-এমবাপ্পেরা বারবার ব্যর্থ হয়েছেন। এরপরই জল্পনায় মেসির নাম ঢুকে পড়েছে।

মেসিকে নিয়ে পিএসজি কোচ কী বললেন

মেসিকে নিয়ে পিএসজি কোচ কী বললেন

লিওকে পেতে মরিয়া ফরাসি ক্লাব। পিএসজির কোচ টমাস টুখেল বায়ার্নের বিরুদ্ধে ফাইনালের হতাশা পেছনে ফেলে মেসিকে পেতে চাইছেন বলে জানান। সেকারণেই ভবিষ্যতের পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন তিনি। আর সে পরিকল্পনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি।

মেসিকে পেতে মরিয়া পিএসজি

মেসিকে পেতে মরিয়া পিএসজি

জানা গিয়েছে, পরের মরসুমের জন্যে এখন থেকেই পিএসজি কোচ টমাস ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। আর ক্লাবের কাছে সেখানেই মেসিকে পাওয়ার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেন কোচ।

মেসিকে নিয়ে বার্সার নতুন কোচ কী জানিয়েছেন

মেসিকে নিয়ে বার্সার নতুন কোচ কী জানিয়েছেন

কিকে সেতিয়েনকে বরখাস্ত করার পর বার্সেলোনার প্রাক্তন সহকারী কোচ রোনাল কোম্যানকে কাতালান ক্লাব প্রধান কোচ করেছে। বার্সেলোনা দলে যোগ দেওয়ার পর কোম্যান জানিয়েছেন, মেসি স্প্যানিশ ক্লাবেই তাঁর কেরিয়ার শেষ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+