টানা ৭ ম্যাচ জিতে ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে দিল লেস্টার, লিভারপুলের ৫-২'এ জয়
প্রিমিয়র লিগের টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে দিল লেস্টার সিটি।
প্রিমিয়র লিগের টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে দিল লেস্টার সিটি।
|
ম্যাচের স্কোরলাইন
বুধবার রাতের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে লেস্টার। ম্যাচে পেনাল্টি থেকে গোল জেমি ভার্ডির আর অতিরিক্ত সময়ে গোল জেমস ম্যাডিনসনের। ৯৫ মিনিটের শেষ বাঁশি বাজার আগে গোল করেন জেমস। প্রসঙ্গত লেস্টারের টানা ৭ ম্যাচে জয়ের ক্ষেত্রে গোল করে জেমি ভার্ডি অবদান রেখেছেন।
|
পয়েন্ট টেবিলে লেস্টারের অবস্থান
প্রিমিয়র লিগে টানা সাত ম্যাচ জয়ের পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে দিল লেস্টার সিটি।
১৫ ম্যাচ খেলে ১১টি ম্যাচে জয়, ২ ম্যাচ ড্র ও ২ ম্যাচ হার। যারপর ৩৫ পয়েন্ট নিয়ে লেস্টার এখন লিগের দু'নম্বরে রয়েছে। ১৫ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। সমসংখ্যাক ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লিভারপুল।
|
লিভারপুল, চেলসির জয়
অন্যদিকে এভারটনকে ৫-২ গোলে হারালো লিভারপুল। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে চেলসি ম্যাচ জিতল ২-১ ব্য়বধানে। এছাড়া ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে হারালো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-১ স্কোরলাইনে ম্যাচ জেতে ম্যাঞ্চেস্টার। আর বার্নলেকে ৪-১ ব্যবধানে হারালো ম্যাঞ্চেস্টার সিটি।












Click it and Unblock the Notifications