এফএ কাপের কোয়ার্টার থেকে ম্যান ইউয়ের বিদায়, সেমিতে লেস্টার সিটি, সামনে সাউদাম্পটন

এফএ কাপের কোয়ার্টার থেকে ম্যান ইউয়ের বিদায়, সেমিতে লেস্টার সিটি

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রে়ড ডেভিলসদের ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লেস্টার সিটি। এই জয়কে স্মরণীয় করে রেখে খেতাব জয়ই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন লেস্টারের ম্যানেজার ব্রেন্ডন রজার্স। তেঁতে রয়েছেন দলের ফুটবলাররাও।

এফএ কাপের কোয়ার্টার থেকে ম্যান ইউয়ের বিদায়, সেমিতে লেস্টার সিটি, সামনে সাউদাম্পটন

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল লেস্টার সিটি। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে ম্যান ইউয়ের প্রতিপক্ষ শিবির। লেস্টারের ধাঁরালো আক্রমণে ফালাফালা হয়ে যায় রেড ডেভিলসদের রক্ষণভাগ। ম্যাচের ২৪ মিনিটে তা প্রথমবারের জন্য ভেঙেও যায়। লেস্টারের হয়ে গোল করেন কেলেচি ইহেনাচো।

ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যায় ম্যাঞ্চেস্টারও। ৩৮ মিনিটে গোল শোধ দেন ম্যান ইউয়ের ম্যাসন গ্রিনউড। ১-১ ফলাফলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে হোম টিম। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় হাতেনাতে ফল পেয়ে যায় লেস্টার। ৫২ মিনিটে দলের হয়ে গোল দেন ইউরি টাইলেম্যান। ফের পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও আর গোল করতে পারেনি ম্যান ইউ। উল্টে ৭৮ মিনিটে গোল করে লেস্টারের জয় নিশ্চিত করেন ইহেনাচো।

লেস্টার সিটি ছাড়াও এফএ কাপের সেমিফইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি এবং সাউদাম্পটন। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি ও ম্যান সিটি। অন্যদিকে সাউদাম্পটনের বিরুদ্ধে সেমির লড়াইয়ে নামবে লেস্টার সিটি। দুটি ম্যাচই আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+