একই দিনে দুই বান্ধবীকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডিনহো
অতীতে রাজা-মহারাজাদের একই সঙ্গে দু’টি বিয়ে করার কথা গল্পের বইতে বা রূপকথার গল্পে বহু বার শোনি গিয়েছে। কিন্তু বর্তমান সমাজে একই সঙ্গে একই দিনে একই সময়ে দু’টি বিয়ে করা কি সম্ভব?
অতীতে রাজা-মহারাজাদের একই সঙ্গে দু'টি বিয়ে করার কথা গল্পের বইতে বা রূপকথার গল্পে বহু বার শোনি গিয়েছে। কিন্তু বর্তমান সমাজে একই সঙ্গে একই দিনে একই সময়ে দু'টি বিয়ে করা কি সম্ভব?

শুনতে অসম্ভব হলেও, এই ঘটনা সম্ভব কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনোহর জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর অগস্ট মাসে এই রকই বিরাল কাণ্ড করতে চলেছেন তিনি। ২০১৬ সাল যে দুই বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন, সেই দুই বান্ধবীকেই বিয়ে করতে চলেছেন একই সঙ্গে। তাঁর দুই বান্ধবীর নাম প্রিসকিলা কোইলহো এবং বেটরিজ সুজা।
বর্তমানে রিও দে জেনেইরোয় দুই বান্ধবীকে নিয়ে নিজের বিশাল বাংলোয় রয়েছেন এই ফুটবলার। পেশাদার ফুটবলকে বিদায় জানালেও তাঁর স্কিল এবং দক্ষতা এখনও সমাদৃত ফুটবল প্রেমীদের মধ্যে। নিজের দক্ষতার কারণে ব্যালেন ডি'অর ও পেয়েছেন প্রাক্তন এই বার্সা তারকা।
এই শিল্পী ফুটবলার নিজের মতোই চমক রাখলেন নিজের বিয়ের খবরে। ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনাল্ডিনহো। ২০০৪-০৫ এবং ২০০৫-০৬ মরসুমে দুই বার লা লিগা জেতেন তিনি। ২০১০-১১ সালে জেতেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।












Click it and Unblock the Notifications