পেশাদার ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তী দিয়েগো ফোরলান
পেশাদার ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তী দিয়েগো ফোরলান
জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন পাঁচ বছর আগে। ৪০ বছর বয়সে পেশাদারি ফুটবলকেও বিদায় জানালেন আইএসএলে খেলে যাওয়া উরুগুয়ের ফুটবল লেজেন্ড দিয়েগো ফোরলান।
ফুটবল থেকে পাকাপাকিভাবে অবসরের কথা কিংবদন্তী নিজেই টুইট করে জানিয়েছেন। স্বদেশীয় ভাষায় লেখা ফোরলানের ওই টুইটের মানে করলে দাঁড়ায়, ২১ বছর পর পেশাদারি ফুটবলকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই দীর্ঘ ফুটবল যাত্রা শেষে বহু সুখস্মৃতি ও আবেগ তাঁকে ঘিরে রয়েছে বলেও জানিয়েছেন উরুগুয়ের ফুটবল লেজেন্ড। যাঁরা এতদিন ধরে তাঁকে সমর্থন করে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন দিয়েগো ফোরলান।
২০০২ সালে উরুগুয়ের জার্সি হায়ে চাপানোর সুযোগ পান দিয়েগো ফোরলান। দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার বল পেয়েছিলেন উরুগুয়ান লেজেন্ড। দেশের হয়ে ১১২টি ম্যাচ খেলে ৩৬টি গোল করেন ৪০ বছরের ফোরলান।
Luego de 21 años tomé la decisión de poner fin a mi carrera como futbolista profesional. Se cierra una linda etapa llena de grandes recuerdos y emociones pero comenzará otra de nuevos desafíos.
¡Gracias a todos los que de una u otra manera me acompañaron en este camino! 👋🏼 🔟 pic.twitter.com/gVwX0RQJow
— Diego Forlan (@DiegoForlan7) August 7, 2019
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications