'ফোন নয় ফুটবলে মজুন' , কেন এমন বার্তা দিলেন লক্ষ্মীরতন শুক্লা

ভারতে প্রথমবার বিশ্বকাপের আসর বসেছে। যুবভারতীতে রবিবার প্রথমবার বল গড়াবে। যুবভারতী ভ্যেনু হিসেবে কেমন পারফর্ম জানালেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। 
 

রাত পোহালেই কলকাতায় বিশ্বকাপের ম্যাচ। 'সিটি অফ জয়'- মজেছে ফুটবল জ্বরে, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও মজেছেন বিশ্বকাপের আনন্দে।

'ফোন নয় ফুটবলে মজুন' , কেন এমন বার্তা দিলেন লক্ষ্মীরতন শুক্লা

লক্ষ্মীরতন শুক্লা দারুণ আশাবাদী বিশ্বের কাছে নতুনভাবে বার্তা পৌঁছে দেবে যুবভারতী স্টেডিয়াম। বিশ্বের যেমন বড় বড় ফুটবল স্টেডিয়াম রয়েছে তাদের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবে কলকাতার গর্বের এই ফুটবল স্টেডিয়াম।

'ফোন নয় ফুটবলে মজুন' , কেন এমন বার্তা দিলেন লক্ষ্মীরতন শুক্লা

কলকাতায় ভারতের ম্যাচ না থাকায় কিছু ফুটবলপ্রেমীর মনে দুঃখ থাকছে, তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লক্ষ্মী। রবিবারের প্রথম ম্যাচে খেলবে চিলি ও ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে খেলবে ইরাক ও মেক্সিকো। ফুটবল বিশ্বে এই দেশের সিনিয়র দলগুলির দাপটের সঙ্গে সবাই ওয়াকিবহাল। ফলে বিশ্বকাপের মঞ্চে তাঁদের জুনিয়র দলগুলির খেলা দেখতে মানুষ মাঠ ভরিয়ে দেবেন এমনটা আশা লক্ষ্মীর।

ফিফা কর্মকর্তাদের মুখ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে নবরূপে সজ্জিত যুবভারতী। তাই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রতিনিধি দারুণ গর্বিত। তাঁর মতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা করতে পেরে সত্যিই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সরকার।

এদিক ছোট ছেলেদের নিয়ে মাঠে আসার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীরতন। তাঁর সাফ কথা , 'ফোন থেকে টেনে তুলন বাচ্চাদের আর নিয়ে আসুন ফুটবল মাঠে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+