Euro Cup 2024: মেসির সঙ্গে ভাইরাল ছবি কেন প্রকাশ্যে আনেনি তাঁর পরিবার? উত্তর দিলেন স্বয়ং ইয়ামাল
বার্লিনে রবিবার রাতে ইউরো কাপে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ফাইনাল ম্যাচে ফোকাসে থাকবেন লামিনে ইয়ালাম। কিন্তু মাঠে তাঁর পারফরম্যান্সের মতোই মাঠেৱ বাইরেও সমান চর্চায় স্প্যানিশ কিশোর। সৌজন্যে একটি ভাইরাল ছবি।
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, প্লাস্টিকের একটি বড় গামলার মধ্যে ছয় মাস বয়সী শিশু ইয়ামাল। লিওনেল মেসি সেই গামলার পাশে আয়েশ করে শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন। ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে। স্পেনের শিশুটি মেসির আর্শীবাদেই বড় হয়েছেন এমন প্রচারও শুরু হয়ে যায়। এই ছবি নিয়ে এবার মুখ খুলছেন স্বয়ং ইয়ামাল।

মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনাতে ক্লাব কেরিয়ার শুরু করার পর স্প্যানিশ কিশোরকে নিয়ে আর্জেন্টিনার মহতারকা মেসির সাথে তুলনা শুরু হয়েছে। শুক্রবার ভাইরাল ছবি প্রসঙ্গে ইয়ামাল বলেন, "অবশ্যই, যে মুহূর্তে ছবি তোলা হয়েছিল, সেই বয়সে কী ঘটছে সে সম্পর্কে আমি সচেতন ছিলাম না। আমার বাবার ফটোগুলি সংরক্ষণ করে রেখেছিলেন এবং সেগুলি কখনই প্রকাশ্যে আনেননি, মূলত কারণ আমার সঙ্গে মেসির তুলনা করতে চাইনি।
ইয়ামাল আরও বলেন, "এই খেলাতে সেরাদের সাথে তুলনা করা হলে কেউ বিরক্ত হবে না, তবে এমনভাবে প্রচার করা হচ্ছে যা আপনার বিরুদ্ধে কাজ করতে পারে কারণ আপনি কখনই তার মতো হতে যাচ্ছেন না।"
স্পেনের কিশোর ফুটবলারের বাবা মৌনির নাসরাওর আবার বিস্ফোরক দাবি করে বলেছেন, "মেসির থেকে ইয়ামাল আশীর্বাদ পেয়েছে? নাকি উল্টোটা? ইয়ামালের থেকে আশীর্বাদ পেয়েছে মেসি। আমার কাছে, আমার ছেলেই সবচেয়ে সেরা।"
A moment that will live forever #EURO2024 | #ESPFRA pic.twitter.com/N4xdp3LjtH
— UEFA EURO 2024 (@EURO2024) July 9, 2024
২০১৪ সালে মাত্র সাত বছর বয়সে ফুটবল পায়ে যাত্রা শুরু এই উইঙ্গারের। ২০২৩-২৪ মরশুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজরে আসেন। ইয়ামাল বর্তমানে স্পেনের সাথে ইউরো কাপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে রেকর্ড ভেঙেছে। স্পেনের সেমিফাইনাল জয়ে, ১৬ বছরের কিশোর বড় অবদান রেখেছেন।












Click it and Unblock the Notifications