লাল-হলুদ ছেড়ে কলকাতার আর এক 'বড় দল'কে বেছে নিলেন চুলোভা

লাল-হলুদ ছেড়ে কলকাতার আর এক 'বড় দল'কে বেছে নিলেন চুলোভা

আলোচনা চলছিল বেশকিছু দিন ধরে। অবশেষে সেটাই সত্যি হল। অনিশ্চয়তার বাতাবরণে এসসি ইস্টবেঙ্গল ছেড়ে দিলেন লালরাম চুলোভা। ২০২০-২১ আইএসএলে লাল-হলুদের জার্সিতে একটিও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এই ডিফেন্ডার অবশেষে মহমেডান স্পোর্টিং ক্লাবে সই করলেন। শনিবার টুইট করে ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে।

লাল-হলুদ ছেড়ে কলকাতার আর এক বড় দলকে বেছে নিলেন চুলোভা

দলের রক্ষণভাগকে মজবুত করার জন্যই চুলোভাকে দলে নেওয়া হয়েছে বলে মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফে জানানো হয়েছে। নিজের দলের দুর্গ সামলে প্রতিপক্ষের গোলমুখে চকিত আক্রমণ করতে সিদ্ধহস্ত ২৬ বছরের মিজো ফুটবলারের অভিজ্ঞতাকে তারা আগামী আই লিগে কাজে লাগাতে বদ্ধপরিকর বলে জানিয়েছে সাদা-কালো শিবির। যদিও চুলোভার সঙ্গে মহমেডানের চুক্তি কতদিনের, তা অবশ্য জানা যায়নি।

২০১৪ সালে আইজল এফসি-র হাত ধরে লালরাম চুলোভার উত্থান ঘটেছিল। ২০১৭ সাল পর্যন্ত ওই দলের হয়ে তিনি মোট ৩০টি ম্যাচ খেলেছিলেন। একটি গোলও করেছিলেন চুলোভা। নজরকাড়া পারফরম্যান্সের পর ইস্টবেঙ্গলে ডাক পেয়েছিলেন এই ফুলব্যাক। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মরসুমে তিনি লাল-হলুদের হয়ে ৩২টি ম্যাচ খেলেছিলেন। একটি গোলও করেছিলেন চুলোভা। ২০১৯-২০ মরসুমে মোগনবাগানের জার্সিতে মাঠ দাঁপান মিজো ফুটবলার। পাঁচটি ম্যাচ খেললেও সবুজ-মেরুনের আই লিগ জয়ে চুলোভার অবদান ছিল মনে রাখার মতো।

২০২০-২১ মরসুমের আইএসএলে শুরু হওয়ার আগে এসসি ইস্টবেঙ্গলে ফিরে আসেন লালরাম চুলোভা। যদিও ওই টুর্নামেন্টে লাল-হলুদের জার্সিতে একটিও ম্যাচ খেলতে পারেননি ২৬ বছরের ফুলব্যাক। তারই মধ্যে লগ্নিকারী শ্রী সিমেন্ট ও লাল-হলুদ কর্তাদের মধ্যে টানাপোড়েন শুরু হলে চুলোভা ক্লাব ছাড়ার মনস্থ করেন। অবশেষে মহমেডানের সঙ্গে নতুন চুক্তিতে তিনি রাজি হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+