করোনার কারণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে, অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হল লা-লিগা
করোনার কারণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে, অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হল লা-লিগা
করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ইউরোপিয়ান ফুটবলের অন্যতম জাঁকজমকপূর্ণ লা-লিগ ফুটবল টুর্নামেন্ট। চিনের পর ইউরোপ এখন করোনার আতুঁড়ঘর। ইউরোপের প্রতিটি দেশই এখন করোনায় আক্রান্ত।

ইতালি, স্পেন, জার্মানি সব দেশই করোনার কারণে ধুঁকছে। যারপর করোনা সংক্রমণ রুখতে এখন অনির্দিষ্টকালের জন্য় টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হল। জনজীবন থেকে করোনা ঝুঁকি পুরোপুরি কেটে গেলেই তারপরই লা-লিগা টুর্নামেন্ট ফের শুরু হবে।
উল্লেখ্য স্প্যানিশ খেলার দুনিয়ায় রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। যারপর ১২ মার্চ, লা লিগা কর্তৃপক্ষ ১ এপ্রিল পর্যন্ত খেলা স্থগিত করেছিল।
বর্তমানে করোনার কারণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে। ইতালিতে সবচেয়ে বেশি ৬০৭৮ জন প্রাণ হারিয়েছেন। সেখানে চিনে মৃত্যুর সংখ্যা ৩২৭০ জন।তৃতীয় স্থানে স্পেন। এখন পর্যন্ত স্পেনে ২২০৬ জন প্রাণ হারিয়েছেন। স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশি।
প্রসঙ্গত বিশ্বে এই মুহূর্তে ৩ লক্ষ ৬৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১৬ হাজারের বেশি। করোনার বিরুদ্ধে লড়াই করে জয় পেয়েছে ১ লক্ষ মানুষ।












Click it and Unblock the Notifications