লা-লিগা: দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে আটকে গেল রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগে দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ। লা-লিগায় প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-১ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল রিয়াল।
স্প্যানিশ লিগে দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ। লা-লিগায় প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৩-১ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল রিয়াল। ভাল্লাদোলিদের বিরুদ্ধে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র করেছে বেঞ্জেমারা।
ম্যাচের দুটি গোলই এল দ্বিতীয়ার্ধে। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে ৮২ মিনিটে করিম বেনজেমার গোলে ডেডলক খোলে রিয়াল। ভারানের বাঁকানো পাস থেকে বল ধরে বক্সের ভিতর দুরন্ত টার্নে জাল কাঁপান বেনজেমা। সেই সঙ্গে রেকর্ড গড়লেন ফরাসি স্ট্রাইকার। প্রথম ফরাসি ফুটবলার হিসেবে লা-লিগায় ১৫০ গোলের নজির গড়লেন বেনজেমা।
শেষ আট মিনিট অবশ্য জিদানের ছেলেরা রক্ষণ বাঁচিয়ে খেলতে পারেনি। ৮৮ মিনিটে সার্জি গুয়ার্দিওলার গোলে ম্যাচ ড্র করে ভাল্লাদোলিদ। প্রতিআক্রমণে ঝড় তুলে, কুর্তোয়াকে বোকা বানিয়ে গোল করে ভাল্লাদোলিদকে ম্য়াচে সমতায় ফেরান সার্জি গুয়ার্দিওলা।
🏁FT: @realmadrid 1-1 @realvalladolidE
⚽@Benzema 82', Sergi Guardiola 88'#Emirates | #HalaMadrid pic.twitter.com/LJf2DyBgqY
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) August 24, 2019
Click it and Unblock the Notifications