সুয়ারেজের জোড়া গোল,মেসিকে ছাড়াই প্রতিপক্ষকে ৫ গোল দিল বার্সেলোনা

লা-লিগার ম্যাচে বড় জয় বার্সেলোনার। ঘরের মাঠ নৌ-ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মেসিহীন ম্যাচে ৫-২ গোলে ম্যাচ জিতল বার্সা। ম্যাচে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ।

লা-লিগার ম্যাচে বড় জয় বার্সেলোনার। ঘরের মাঠ নৌ-ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মেসিহীন ম্যাচে ৫-২ গোলে ম্যাচ জিতল বার্সা। ম্যাচে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। বাকি তিন গোলের মধ্যে একটি জেরার্ড পিকের। অন্য দুটি গোল করেন ফাতি ও দে জং। অন্যদিকে একই দিনে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। লেভান্তের বিরুদ্ধে ৩-২ গোলে থ্রিলার ম্যাচ জিতল রিয়াল।

১৬ বছরের কিশোর ফাতির গোল

বার্সার ম্যাচে মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাব। দে জংয়ের বাড়ানো ক্রস থেকে জোরালো শটে পোস্টে বল রাখেন ১৬ বছরের ফাতি। বার্সার জার্সিতে এটি ফাতির দ্বিতীয় গোল। মিনিট পাঁচেকের মধ্যেই এরপর স্কোরলাইন ২-০ করেন দেন দে জং। এবার ফাতির পাস থেকে গোল করে যান জং।

প্রথমার্ধ

২৭ মিনিটে এরপর ম্যাচে ফেরে ভ্যালেন্সিয়া। বার্সার রক্ষণ ভেদ করে গোল করে যান কেভিন গেমারিও। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

পিকের গোল

দ্বিতীয়ার্ধের শুরুতে এরপর ৫১ মিনিটে গোল জেরার্ড পিকের। গ্রিজম্যানের প্রথম শটে তেকাঠি বাঁচাতে পারলেও অসম বাউন্সের কারণে বল হাতছাডা় হতেই সহজ সুযোগে গোল করে স্কোরলাইন ৩-১ করে দেন পিকে।

সুয়োরেজের জোড়া গোল

ফাতির পরিবর্তে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এরপর জোড়া গোল সুয়ারেজের। ৬২ ও ৮২ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমটায় আর্থার ও দ্বিতীয়টায় গ্রিজম্যানের পাস থেকে গোল পান। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ৯০+২ ভ্যালেন্সিয়ার হয়ে গোমেজ একটি গোল শোধ করেন। বার্সা ম্যাচ জেতে ৫-২ ব্যবধানে।

♖ CHECKMATE!! Barça dominate from the outset and cruise past Valencia!

BARÇA: Ansu Fati (2') F. de Jong (7') Piqué (51') L. Suárez (61') L. Suárez (82')

VALENCIA: K. Gameiro (27') M. Gómez (90+2') pic.twitter.com/utNZN5wg0u
— FC Barcelona (@FCBarcelona) September 14, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+