লা লিগার চতুর্দশ সপ্তাহে কারা খেলবে কাদের বিরুদ্ধে
লা লিগার চতুর্দশ সপ্তাহের যুদ্ধ শুরু হচ্ছে শনিবার। লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকা সেভিয়ার বিরুদ্ধে নামছে গ্রেনাদা। তবে এই সপ্তাহে লা লিগার সবচেয়ে বড় ম্যাচ রয়েছে এল ক্লাসিকো রয়েছে।
লা লিগার চতুর্দশ সপ্তাহের যুদ্ধ শুরু হচ্ছে শনিবার। লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকা সেভিয়ার বিরুদ্ধে নামছে গ্রেনাদা। তবে এই সপ্তাহে লা লিগার সবচেয়ে বড় ম্যাচ রয়েছে এল ক্লাসিকো রয়েছে। অর্থাৎ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ।
লুই এনরিকের বার্সেলোনা এই মরশুমে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে রয়েছে। লিগ তালিকাতেও রিয়াল অনেকটাই এগিয়ে বার্সার চেয়ে। এই ম্যাচে জেতা মানে লিগ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাওয়া।

তবে বার্সা এই ম্যাচ জিতে যেতে পারলে লিগের লড়াই কিছুটা জমে যাবে। বার্সার ঘরের মাঠে ক্যাম্প ন্যু-য়ের এই ম্যাচ কে জেতে সেটাই এখন দেখার।
এই ম্যাচ ছাড়াও লা লিগায় এই সপ্তাহে আরও অনেকগুলি আকর্ষক ম্যাচ রয়েছে। কোন দল কাদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে তা জেনে নিন একনজরে।
শনিবারের ম্যাচ (ভারতীয় সময়ানুযায়ী)
গ্রেনাদা VS সেভিয়া - ৩ ডিসেম্বর - বিকেল ৫টা ৩০ মিনিট
এফসি বার্সেলোনা VS রিয়াল মাদ্রিদ - ৩ ডিসেম্বর - সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
লিগানেস VS ভিয়ারিয়াল - ৩ ডিসেম্বর - রাত ১১ টা
রবিবারের ম্যাচ
আতলেতিকো দে মাদ্রিদ VS এসপানিয়ল - ৪ ডিসেম্বর - রাত ১টা ১৫ মিনিট
রিয়াল বেতিস VS সেলতা বিগো - ৪ ডিসেম্বর - বিকেল ৪টে ৩০ মিনিট
আতলেতিক বিলবাও VS এইবার - ৪ ডিসেম্বর - রাত ৮টা ৪৫ মিনিট
আলবেস VS লাস পালমাস - ৪ ডিসেম্বর - রাত ১১ টা
স্পোর্টিং VS ওসাসুনা - ৪ ডিসেম্বর - রাত ১১টা
সোমবারের ম্যাচ
ভ্যালেন্সিয়া VS মালাগা - ৫ ডিসেম্বর - ১টা ১৫ মিনিট
মঙ্গলবারের ম্যাচ
দিপোর্তিবো VS রিয়াল সোসেইদাদ - ৬ ডিসেম্বর - রাত ১টা ১৫ মিনিট












Click it and Unblock the Notifications