লা লিগায় ত্রয়োদশ সপ্তাহে কে খেলবে কার বিরুদ্ধে? জেনে নিন সূচী
আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসির বার্সেলোনা। পরের সপ্তাহে রয়েছে লা লিগার সবচেয়ে বড় ডার্বি এল ক্লাসিকো। তার আগে বার্সার জয়ে ফেরা জরুরি। একনজরে দেখে নিন এই সপ্তাহের লিগের সূচী।
স্প্যানিশ লা লিগার ত্রয়োদশ সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। শনি ও রবিবার বেশ কয়েকটি উল্লেখযোগ্য ম্যাচ রয়েছে। শুক্রবার রাতে আইবার বনাম রিয়াল বেতিসের খেলা হয়েছে। আইবার ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিসকে।
এছাড়া এদিন শনি ও পরে রবিবারে অনেকগুলি হাইভোল্টেড ম্যাচ রয়েছে। লিগ তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে স্পোর্টিং গিখোনের সঙ্গে। শেষ সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে ৩-০ জিতে আপাতত ৩০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এছাড়া বার্সেলোনার ম্যাচ রয়েছে রিয়াল সোসেইদাদের সঙ্গে। ২৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসির বার্সেলোনা। পরের সপ্তাহে রয়েছে লা লিগার সবচেয়ে বড় ডার্বি এল ক্লাসিকো। তার আগে এই ম্যাচ জেতা বার্সার জন্য অত্যন্ত জরুরি।
একনজরে দেখে নিন এই সপ্তাহের লিগের সূচী
শনিবার, ২৬ নভেম্বর (সমস্ত ম্যাচ ভারতীয় সময়ে)
মালাগা VS দিপোর্তিভো - বিকাল ৫টা ৩০ মিনিট
রিয়াল মাদ্রিদ V স্পোর্টিং গিখোন - রাত ৮টা ৪৫ মিনিট
এসপানিয়ল VS লেগানেস - রাত ১১ টা
রবিবার, ২৭ নভেম্বর
সেভিয়া VS ভ্যালেন্সিয়া - রাত ১টা ১৫ মিনিট (শনিবার রাত)
ভিয়ারিয়াল VS আলভেস - বিকাল ৪টে ৩০ মিনিট
ওসাসুনা VS আতলেতিকো মাদ্রিদ - রাত ৮টা ৪৫ মিনিট
সেলতা বিগো VS গ্রেনাদা - রাত ১১ টা
সোমবার, ২৮ নভেম্বর
রিয়াল সোসেইদাদ VS এফসি বার্সেলোনা - রাত ১টা ১৫ মিনিট (রবিবার রাত)
মঙ্গলবার, ২৯ নভেম্বর
লাস পালমাস VS আতলেতিক বিলবাও - রাত ১টা ১৫ মিনিট (সোমবার রাত)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications