ছবি যাতে ঠিক আসে সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দিলেন বাংলার রাজ্যপাল লা গণেশন, তীব্র ভৎসিত সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছবি যাতে ঠিক আসে সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দিলেন বাংলার রাজ্যপাল লা গণেশন, তীব্র ভৎসিত সামাজিক যোগাযোগ মাধ্যমে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল রোষের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন। সংবামাধ্যমে মুখ দেখানোর তাগিদে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণ মেনে নেয়নি দেশের ফুটবলপ্রেমীরা।
|
ঘটনাটি কী:
রবিবার ডুরান্ড কাপ ২০২২-এর ফাইনাল ম্যাচেল মুখোমুখিল হয়েছিল মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচে ২-১ গোলে জিতে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ছবি তোলার সময়ে সংবাদমাধ্যমে মুখ দেখানোর লোভে সুনীলকে ঠেলে সরিয়ে দেন বাংলার রাজ্যপাল এন গণেশন।

সারা দেশ জুড়ে কড়া প্রতিক্রিয়া:
গণেশনের এই আচরণকে একেবারেই ভাল ভাবে নেয়নি ভারতীয় ফুটবলপ্রেমীরা। বাইচুং ভুটিয়ার, আই এম বিজয়নের পর দেশে ফুটবলের আইকন সুনীল দেশকে গর্বিত করেছেন বহু ক্ষেত্রে। এই রকম তারকার সঙ্গে মনিপুর এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করা গণেশনের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। তীব্র ভৎসনা করা হয়েছএ বর্ষীয়ান রাজনীতিবীদকে।

ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর পরিসংখ্যান:
দেশের হয়ে সর্বাধিক গোল করা (এখন খেলা চালিয়ে যাওয়া) ফুটবলাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পরই উচ্চারিত হয় সুনীল ছেত্রীর নাম। ভারতের জার্সিতে শতধিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে সুনীলের। ফুটবল কেরিয়ার সুনীলের শুরুই হয়েছিল বাংলায়। ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রাক্তনী এবং বাংলার জামাই সুনীল ১২৯ ম্যাচে দেশের হয়ে ৮৪ গোল করেছেন এখনও পর্যন্ত।

ডুরান্ড কাপ ২০২২-এ দুর্ধর্ষ সুনীলের বেঙ্গালুরু এফসি:
সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যশালী ট্রফি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি। এটি বেঙ্গালুরু এফসি'র প্রথম ডুরান্ড জয়। মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে পরাজিত করে বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications