এমবাপেকে সামলানোর জন্য তৈরি থাকবে ইংল্যান্ড তবুও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন 'ওয়ান্ডার কিড', হুঙ্কার ফরাসি কোচের
এমবাপেকে সামলানোর জন্য তৈরি থাকবে ইংল্যান্ড তবুও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন 'ওয়ান্ডার কিড', হুঙ্কার ফরাসি কোচের
চলতি বিশ্বকাপের সেরা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হতে চলেছে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিরুদ্ধে। দুই দলই দারুণ ছন্দে রয়েছে। ইংল্যান্ড ডিফেন্স, আক্রমণ এবং মাঝমাঠ--এই তিনটি দিকেই সেরা ছন্দে রয়েছে। থ্রি লায়ন্সদের আক্রমণভাগ যেমন প্রতিপক্ষের ডিফেন্সে প্রতি ম্যাচে ত্রাসের সঞ্চার করছে তেমনই ফরোয়ার্ড লাইনের সমর্থনে একের পর এক ঠিকানা লেখা পাস উপহার দিচ্ছে মিডফিল্ড। ভাল খেলছে ডিফেন্সও।

অপর দিকে, ফ্রান্সের দলের ডিফেন্স এখনও পরীক্ষিত নয়। ফ্রান্সের আক্রমণভাগ এবং মাঝমাঠ এই বিশ্বকাপের অন্যতম সেরা। প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দিতে কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যানদের জুরি মেলা ভার। স্বপ্নর ছন্দে রয়েছে অলিভার জিরু। ফলে ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচ অন্যতম চিত্তাকর্ষক হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইংল্যান্ডের ডিফেন্স এবং মাঝমাঠের সঙ্গে ফ্রান্সের আক্রমণভাগের। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বাধা টপকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সেমিফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপে। ইংল্যান্ড যথেষ্ট ওয়াকিবহল এমবাপে সম্পর্কে এবং সেই মতো তারা পরিকল্পনাও সাজাচ্ছে।
দেশচ্যাম্পসও জানেন তাঁর সেরা অস্ত্রকে ভোঁতা করার সমস্ত রকম চেষ্টা করা হবে ইংল্যান্ডের বিপক্ষে তবে সে সব নিয়ে তিনি চিন্তিত নন। কোয়ার্টার ফাইনালের আগেও দিন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশচ্যাম্পস জানিয়েছেন, ফ্রান্সের হয়ে নিজের কাজটা করে চলেছে এমবাপে, কোচের গুডবুকে নাম থাকলেও এ বারের বিশ্বকাপে বিশেষ কিছু করতে দেখা যায়নি এমবাপেকে। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং মনে করা হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে এমবাপের।
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরাসি কোচ দিদিয়ের দেশচ্যাম্পস বলেছেন, "আমি নিশ্চিত ওকে সামলানোর জন্য তৈরি হয়ে থাকবে ইংল্যান্ড। কিন্তু কিলিয়ান এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে ও ফারাক তৈরি করে দিতে পারে। গত ম্যাচেও নিজের সেরা ছন্দে ছিল না ও কিন্তু তবুও ম্যাচের ভাগ্য নির্ধারণকারী ভূমিকা নিয়েছিল। আমাদের আরও ফুটবলার রয়েছে যারা ভয়ঙ্কর হয়ে উঠে পারে।"












Click it and Unblock the Notifications