যোগ্য ফুটবলার হিসেবে ম্যাচের সেরা এমবাপে

গোল করে যোগ্য ফুটবলার হিসেবে ম্যাচের সেরা হন এমবাপে।

পেরুকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের পরের রাউন্ডে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিয়েছে ফ্রান্স। ২০১৬ ইউরো রানার্স দল ফ্রান্স এদিন যে ফুটবলটা খেলল তা স্রেফ মনে থাকবে প্রথমার্ধের শেষ ২০ মিনিট এবং এমবাপের জন্য।

যোগ্য ফুটবলার হিসেবে ম্যাচের সেরা এমবাপে

এমবাপের একমাত্র গোলেই এই ম্যাচে পেরুকে হারিয়ে দেয় ফ্রান্স। এই জয় প্রচন্ড প্রয়োজন ছিল ফ্রান্সের কারণ। এই ম্যাচ যদি ড্র হতো বা এই ম্যাচে যদি ফ্রান্স হেরে যেত তাহলে পরের ম্যাচটা মাস্ট উইন হয়ে যেত দেশেঁর ছেলেদের কাছে। এবং কাজটা যে তখন বেশ কঠিন হয়ে যেত তা বেশ ভালো মতেই জানেন ফ্রান্সের গ্রিজম্যান, পোগবারা। ফলে এই ম্যাচে জয় পাওয়া প্রয়োজনীয় ছিল ফ্রান্সের।

আর এই জয় ফ্রান্সকে এনে দিতে যে সব থেকে বড় ভূমিকা নেন তিনি হলেন এমবাপে। এই তরুণ ফুটবলারের একমাত্র গোলেই এদিন জয় পায় ফ্রান্স।

কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপে গোল করলেন তিনি। তাই যোগ্য ফুটবলার হিসেবেই এই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন এমবাপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+