'মেসি-রোনাল্ডো তোমাদের সময় শেষ হতে চলেছে, নতুনের খোঁজ করতে হবে ', ফাইনালে মেসিকে ছাপিয়ে যেতে মরিয়া এমবাপে
'মেসি-রোনাল্ডো তোমাদের সময় শেষ হতে চলেছে, নতুনের খোঁজ করতে হবে ', ফাইনালে মেসিকে ছাপিয়ে যেতে মরিয়া এমবাপে
লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথের মঞ্চ প্রস্তুত। বিশ্বকাপ জেতার লড়াইয়ে রবিবার লুসাইল স্টেডিয়ামে মাঠে নামবেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র লিওনেল মেসি এবং তরুণ তুর্কী কিলিয়ান এমবাপে। এই ম্য়াচটিকে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে দেখা হচ্ছে এবং মেসির কেরিয়ারে শেষ সুযোগ বিশ্বকাপ জেতার। লিওনেল মেসি নিজেই জানিয়েছেন এই ম্যাচ খেলে আর্জেন্টিনার জার্সি থেকে তিনি অবসর নেবেন। ফলে বিশ্বকাপের গুরুত্বকে আরও গুরুত্বশীল করে তুলেছে মেসির এই ঘোষণা।

লিওনেল মেসি যেখানে জীবনের শেষ বিশ্বকাপে প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামতে চলেছেন সেখানে নিজের প্রাপ্তির ভাণ্ডার আরও পূর্ণ করতে কিলিয়ান এমবাপে যে কোনও লিমিট ক্রস করতে তৈরি। এর আগে এমবাপে জানিয়েছিলেন 'তরুণ প্রজন্ম'-কে নেতৃত্ব দিতে চান তিনি এবং মেসিকে সচেতন করে দিয়েছিলেন যে শীর্ষ স্থানে তাঁর অবস্থান দ্রুতই শেষ হতে চলেছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমসকে কিলিয়ান এমবাপে বলেছিলেন, "আমার মনে হয় আমি দ্রুতই জিতব (ব্যালন ডি'ওর)। আমি সব সময়ই বলি আমি সব কিছুর স্বপ্ন দেখি। আমার কোনও সীমা নেই। যেমনটা আপনি বললেন, এটা নতুন প্রজন্ম, এবং রোনাল্ডো, মেসি- তোমাদের সময় শেষ হতে চলেছে। আমাদের নতুন কাউকে খুঁজে পেতে হবে, নতুন কাউকে।"
তবে, এমবাপের মতো আগ্রাসী ভাবে মেসি ক্লাব ফুটবলে তাঁর সতীর্থ এমবাপের সম্পর্কে কখনও কিছু বলেননি। টিইউডিএন মেক্সিকোকে মেলি এই বছর বলেছিলেন, "কিলিয়ান অন্য ধরণের ফুটবলার। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ও ভয়ঙ্কর, দ্রুত গতিতে খেলে এবং দ্রুত গোল করতে পারে। পরিপূর্ণ এক জন ফুটবলার ও এবং সেটা বছরের পর বছর প্রমাণ করে এসেছে। আগামী সময়ে সেরা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।"
বিশ্বকাপের পর আরও একবার উঠে আসবে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার কে তার প্রসঙ্গ। আলোচনায় মেসির সঙ্গে ফের চলে আসবেন রোনাল্ডো। তবে, কিলিয়ান এমবাপে তাঁর শেষ বিশ্বকাপকে বিফল করার জন্য সব রকম ভাবে চেষ্টা করবেন তা পরিষ্কার।












Click it and Unblock the Notifications