PSG: খেতাবের আরও কাছে পিএসজি, বেঞ্চে বসেই দলের জয়ের সাক্ষী থাকলেন এমবাপে
পিএসজির সঙ্গে কী দূরত্ব ক্রমেই বাড়ছে এমবাপের। শনিবার রাতে লিগ ওয়ানে লিলের মুখোমুখি হয়েছিল পিএসজি। কিন্তু বেঞ্চে বসেই দলের জয়ের সাক্ষী থাকতে হল এমবাপেকে। প্রথম একাদশে ছিলেন না, এমনকী পরবর্তী সময়েও মাঠে নামানো হয়নি তাঁকে। দলের সেরা ফুটবলারকে ছাড়াই অবশ্য জয় পেল পিএসজি। লিলেকে ৩-১ গোলে অনায়াসেই হারিয়েছে পিএসজি। এই জয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকা পিএসজি লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল।
পিএসজির মাঠে অবশ্য শুরুতে চমক দেখিয়েছিল লিলেই। মাত্র ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। দারুণভাবে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল বক্সের মাঝে নিয়ে গিয়েছিলেন লিলের সান্তোর। পিছিয়ে পড়ে অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চার মিনিটের মধ্যেই রামোসের গোলে সমতায় ফেরে পিএসজি।
এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস। নিজেদের পরের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।
এদিকে এমবাপের দল ছাড়া নিয়ে জল্পনা অব্যাহত। এই ম্যাচে তাঁকে না খেলানোয় সেই জল্পনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। পিএসজিও অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ এমবাপেকে নিয়ে। চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত, ফরাসি তারকাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে চায় প্যারিসের ক্লাবটি।
ফরাসি মিডিয়ার তথ্য অনুসারে, এমবাপেকে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে পিএসজি। সেটা মেনে নিলে বেতন-বোনাস হিসেবে ১৬০ মিলিয়ন ইউরো অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ তার পকেটে ঢুকবে। এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। গত ২০২২ সালের মেতে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল দুই পক্ষ।
অন্যদিকে, স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুসারে, এবার রিয়ালে যোগ দিতে হলে এমবাপেকে বেতন কমাতে হবে। তিনি যা দাবি করছেন, সেটার অর্ধেকের বেশি অর্থ দিতে রাজী নয় লস ব্লাঙ্কোসরা।
It's over at the Parc des Princes!
Our Parisians win! #PSGLOSC 3⃣-1⃣ | #Ligue1 pic.twitter.com/7Goy0iUBBS
— Paris Saint-Germain (@PSG_English) February 10, 2024
এমবাপে চান ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতে। যে কারণে তিনি প্রতি মরশুমে পাঁচ কোটি ইউরো বেতন দাবি করছেন। পাশাপাশি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা ১২ কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান রিয়ালের কাছ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications