Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kylian Mbappe: আল হিলাল নয়, এক বছরের লোনে ইপিএলের ক্লাবে সই করতে পারেন এমবাপে

রোনাল্ডো-মেসির পর এবার দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে। চুক্তি শেষ হওয়ার আগেই পিএসজি ছাড়ার আভাস দেওয়ার পর ফরাসি ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে একাধিক ক্লাব।রিয়াল মাদ্রিদ, সৌদি আরবের আল হিলালের পর আলোচনায় উঠে এল আরও একটি ক্লাবের নাম। যা এমবাপের দলবদলের জল্পনাকে আরও বৃদ্ধি করল।

২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। কিন্তু ফ্রি ফুটবলার হিসাবে এমবাপেকে ছাড়তে নারাজ প্যারিসের ক্লাবটি। তাঁরা দলের সেরা তারকাকে ছাড়ার জন্য অন্য ক্লাবের থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি নিতে চাইছে। পিএসজিও তাঁদের এশিয়া সফরে এমবাপেকে দলে রাখেনি। তাঁরাও তারকা ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায়।

এমবাপে

বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে নেওয়ার জন্য আল হিলাল ৩০০ মিলিয়ন ইউরো বা ২৫৯ মিলিয়ন পাউন্ড বা ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে থাকা এমবাপের পক্ষে ইউরোপীয় ফুটবলের মায়া কাটানোর সম্ভবনা কম। রিয়াল মাদ্রিদের পর আরও ক্লাবের ক্লাব চর্চায় উঠে এল এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে।

লা লিগায় নয় ফরাসি তারকাকে দেখা যেতে পারে ইপিএলে। পিএসজি এক বছরের জন্য লোনে লিভারপুলে পাঠাতে পারে এমবাপেকে। শুধু লিভারপুল নয় ইপিএলের আরও বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছেন এমবাপে। যেখানে ১ বছর খেলার পর ফ্রি ফুটবলার হিসাবে রিয়ালে যোগ দিতে পারেন তিনি।
লিভারপুল কোচ যুর্গেন ক্লপ বলেছেন, 'আমরা অবশ্যই এমবাপেকে নিতে আগ্রহী।

এমবাপে

এমবাপেকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিলেও,তাঁকে পাওয়ার আশাও কমছে। কারণ মেসি-রোনান্ডো কেরিয়ারের শেষ লগ্নে ইউরোপীয় ফুটবল ত্যাগ করেছেন। কিন্তু ২৪ বছর বয়সি এমবাপে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন। ফরাসি স্ট্রাইকার ব্যক্তিগতভাবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ করতে ইচ্ছুক বলেই শোনা যাচ্ছে।
এমবাপে কী কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে যাবে রুক্ষ মরুদেশে? বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা অব্যাহত। কয়েকদিন আগে একটি খবর উঠে আসে ফরাসি মিডিয়ায়। জানা গিয়েছিল আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তাব খারিজ করে দিয়েছেন এমবাপে।

এমবাপে

২০১৭ সালে মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। ১৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তির পাশাপাশি এক বছর পরে অ্যাড-অনে ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছিল। এমবাপের দলবদল কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+